এই মুহূর্তে




বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

আন্তর্জাতিক ডেস্ক: ফের বিশ্বজুড়ে মুখ থুবড়ে পড়ল ধনকুবের ইলন মাস্ক অধিকৃত জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ (পূর্বতন টুইটার)। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে আচমকাই অকেজো হয়ে পড়ে ওয়েব প্ল্যাটফর্মটি। ফলে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। টুইট করতে গেলেই স্ক্রিনে ভেসে উঠছে ‘পোস্ট লোড হচ্ছে না’ বা ‘আবার চেষ্টা করুন’ এই ধরনের ‘এরর মেসেজ’। আর এমন বিভ্রাটে চরম সমস্যায় পড়ে ক্ষোভ উগরে দিয়েছেন ব্যবহারকারীরা। যদিও ‘এক্স’-এর তরফে কোনও বার্তা প্রকাশ করা হয়নি।  শুধু ‘এক্স’ যে অকেজো হয়ে পড়েছে তাই নয়, ক্লাউডফ্লেয়ারও কাজ করছে না। ফলে অনেক ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না।

‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ এর প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সময় বিকেল পাঁচটার সময় আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের একাধিক দেশে অকেজো হয়ে পড়ে ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন ‘এক্স’। ফলে ব্যবহারকারীরা বিপাকে পড়ে যান। ‘ক্লাউডফ্লেয়ার’-ও প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। ফলে ক্লাউডফ্লেয়ার পরিষেবা ব্যবহারকারী ওয়েবসাইটগুলিতে অ্যাক্সেস করার চেষ্টা করা ব্যবহারকারীদের সামনে স্ক্রিনে বার্তা ভেসে ওঠে, ‘ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি, দয়া করে কয়েক মিনিটের মধ্যে আবার চেষ্টা করুন।’

সমস্যার কথা মেনে নিয়েছে ক্লাউডফেয়ার কর্তৃপক্ষ। সংস্থার তরফে বলা হয়েছে, ‘ক্লাউডফ্লেয়ার এমন একটি সমস্যা সম্পর্কে অবগত এবং তদন্ত করছে যা একাধিক গ্রাহককে প্রভাবিত করতে পারে।’ ওয়েবসাইট বিভ্রাটের প্রতিবেদন করার জন্য পরিচিত ‘ডাউনডিটেক্টর’ও বন্ধ রয়েছে। ক্লাউডফ্লেয়ার বিভ্রাটের কারণে এই সমস্যা দেখা দিয়েছে। ক্লাউডফ্লেয়ার হল একটি ইন্টারনেট অবকাঠামো প্ল্যাটফর্ম যা ওয়েবসাইট এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের জন্য বেশ কয়েকটি মূল প্রযুক্তিগত পরিষেবা প্রদান করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুদানে জঙ্গি হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনা, আহত ৮

ইরানে গ্রেফতার নোবেলজয়ী মানবাধিকার কর্মী, তোলপাড় আন্তর্জাতিক মহল

‘বায়রন’ ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত গাজার বিস্তীর্ণ এলাকা, নিহত তিন শিশুসহ ১৬

জিও-র বিশেষ প্ল্যান! পাবেন ১০০০টি টিভি চ্যানেল সাথে কলিং, ডেটা এবং আরও অনেক কিছু

রোজ মাত্র ৫০ টাকা জমিয়েই বৃদ্ধ বয়সে মিলবে ৩৫ লক্ষ টাকা! ডাকঘরেই রয়েছে জাদুকরি স্কিম

বাচ্চাদের জন্য ইলেকট্রিক বাইক নিয়ে এল হিরো মোটোকর্প, কত দাম জানেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ