বন্ধুত্বের আড়ালে প্রতারণার ফাঁদ, পুলিশের জালে আটক সল্টলেকের দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রথমে ব্যবসায়ীর সাথে পরিচয় হয় মহিলার। এরপর মহিলার স্বামীর সাথে জমিয়ে বন্ধুত্ব হয় ওই ব্যবসায়ীর। নানা রকম কথা বার্তার মাঝে ওই দম্পতি ব্যবসায়ীকে একটি প্রস্তাব দেন। ব্যবসায়ী তাতে রাজিও হয়ে যান। আর তাতেই হয় মোক্ষলাভ। ব্যবসায় জয়েন্ট ভেঞ্চারের প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা হাতিয়ে নেয় ওই দম্পতি। সেই অভিযোগে পুলিশের হাতে আটক ওই দম্পতি।

পুলিশ সূত্রে খবর,  সল্টলেকের বাসিন্দা এক ব্যবসায়ী বিধান নগর পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, কিছুদিন আগে সল্টলেকের বাসিন্দা রাহুল গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রীর সঙ্গে পরিচয় হয়। বেশ কিছুদিন কথাবার্তা চলতে চলতে সম্পর্ক একটু গভীর হয়। ব্যবসায়ীর বক্তব্য, এই দম্পতি তাকে একটি ব্যবসায় মিলিতভাবে কাজ করার প্রলোভন দেখান। অভিযোগ, সেই কথার ভিত্তিতে নতুন ব্যবসা শুরু করার প্রতিশ্রুতি দিয়ে ওই ব্যবসায়ীর থেকে দু কোটি টাকা নেন ওই দম্পতি। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও কোনও ব্যবসা শুরু করেন না তারা। দেখা তো দূরের কথা, ধীরে ধীরে ফোন ধরাও বন্ধ করে দেন ব্যবসায়ীর।

প্রতারণা আঁচ করতে পেরে বিধান নগর পূর্ব থানায় অভিযোগ করেন ব্যবসায়ী। তার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার এই দম্পতিকে গ্রেফতার করে বিধান নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার তাদের বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, এই দম্পতির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই ব্যবসায়ীর থেকে টাকার লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি প্রতারণা চক্র। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত আছে, তা তদন্ত করছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ।

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ