ফের র‌্যাগিংয়ের শিকার কলেজ পড়ুয়া, মারধর করার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও র‌্যাগিংয়ের শিকার এক কলেজ পড়ুয়া। কলকাতার এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ। হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্র সোহম সরকার(Sohom Sarkar)। অভিযোগ কলেজের সিনিয়রদের বিরুদ্ধে। কলকাতা পুলিশের আনন্দপুর থানায়(Anandapur P.S.) অভিযোগ দায়ের। পুলিশ তদন্ত শুরু করেছে।

অভিযোগ গত ১১ অক্টোবর বাড়ি ফেরার পথে সিনিয়রদের সঙ্গে বচসা হয় পড়ুয়ার। গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে সিনিয়রদের একটি বাইক তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি বুঝতে না পেরে সোহম সরিও পর্যন্ত বলে সিনিয়রদের। তারপরেও রীতিমত রাস্তায় ফেলে মারধর করা হয় পড়ুয়াকে সেদিন।

পুজোর পরে সোমবার থেকে খুলেছে কলেজ। মঙ্গলবার কলেজে আবারও মারধর করা হয় তাঁকে । মঙ্গলবার গাড়িতে বসে সে যখন বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন তাকে বিনা কারণে সিনিয়ররা বাইরে টেনে হিচড়ে বের করে মারধর করে। শরীরে একাধিক জায়গায় ক্ষতর চিহ্ন।
ছিড়ে দেওয়া হয় সোহমের জামা।

কম্পিউটার সাইন্স(Computer Science) ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সোহম সরকার । ইতিমধ্যে আনন্দপুর থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়েছে সোহমের। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে বুধবার অভিযুক্ত পড়ুয়াদের নিয়ে একটি বৈঠক হবে। এই বিষয়ে অভিযোগকারীকে প্রশ্ন করা হলে তাঁর পরিবার জানায় তারা বৈঠকে বসবে কিন্তু এই ধরনের ঘটনার জাতির পুনরাবৃত্তি না হয় তা কলেজ কর্তৃপক্ষকে গুরুত্বসহকারে দেখতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ক্যাম্পাসে এই ধরনের ঘটনায় একটি প্রাণ চলে যায় ।যাকে কেন্দ্র করে শোরগোল পরে যায় গোটা রাজ্য জুড়ে। সেই ঘটনার পুনরাবৃত্তিতে তাই আতঙ্কিত ওই ছাত্রের পরিবার।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা