তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সিঁথির বাড়িতে ও নার্সিংহোমে সিবিআই হানা

সিঁথির মোড় সংলগ্ন বি টি রোডের ওপর সুদীপ্তের যে বাড়ি রয়েছে সেখানেই এখন চলছে তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদও। নেপথ্যে আর জি কর।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি চিকিৎসক(Doctor)। একই সঙ্গে তৃণমূলের বিধায়কও(TMC MLA)। হুগলি জেলার(Hooghly District) অন্যতম মহকুমা শহর শ্রীরামপুরের(Sreerampur) বিধায়ক তিনি। আবার তিনিই কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের(R G Kar Medical College and Hospital) রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান(Chairman of Patient Welfare Association)। এহেন হেভিওয়েট নেতা কাম বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়ের(Sudipta Roy) বাড়িতে দিন দুপুরে হানা দিয়েছে সিবিআই(CBI)। নেপথ্যে সেই আর জি কর। এদিন উত্তর শহরতলির সিঁথিতে সুদীপ্তের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে হানা দেয় কেন্দ্রের তদন্তকারী সংস্থা। সিঁথির মোড় সংলগ্ন বি টি রোডের ওপর সুদীপ্তের যে বাড়ি রয়েছে সেখানেই এখন চলছে তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদও।

আরও পড়ুন, কেন্দ্রের শর্তে থমকে কলকাতার ৭৫টি ওয়ার্ডে Satellite Health Center নির্মাণের কাজ

কেন সিবিআইয়ের আতশ কাঁচের তলায় সুদীপ্ত রায়? কেননা সুদীপ্ত শুধু বিধায়ক বা নেতা নন। তিনি চিকিৎসক হওয়ার পাশাপাশি আর জি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং রাজ্যের Health Recruitment Board’র সদস্যও(Member)। আবার তিনিই ছিলেন West Bengal Medical Council’র সভাপতি(Former President)। এই প্রত্যেকটির সঙ্গে জুড়ে গিয়েছে আর জি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার তদন্ত এবং সেখানকার দুর্নীতির ঘটনাও। তাই সুদীপ্তের বাড়িতে তল্লাশি। শুধু বাড়িতে এমনটাও নয়, তল্লাশি চলছে বিধায়কের মালিকানাধীন বাড়ি লাগোয়া বেসরকারি হাসপাতালেও। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি আর সিবিআই আধিকারিকদের হাবভাব দেখে মনে হচ্ছে, সুদীপ্ত তদন্তে সহযোগিতা না করলেই তাঁকে গ্রেফতারির পথে হাঁটবেন তাঁরা।

আরও পড়ুন, ভিয়েতনামের ঘূর্ণিঝড় এখন বর্মা মুলুকে হয়েছে ঘূর্ণাবর্ত, আরও পশ্চিমে সরে বৃষ্টি ঝরাবে বাংলায়

এদিন দুপুর ১টা নাগাদ সুদীপ্তের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকেরা। তখন নীচের তলার অফিসঘরেই ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক। সিবিআই সূত্রে খবর, সুদীপ্তের বয়ান নথিভুক্ত করা হবে। আর জি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্ত এগিয়ে নিয়ে যেতেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে সুদীপ্তের বাড়ি এবং বেসরকারি হাসপাতালে। চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্তের ভূমিকা বর্তমানে তদন্তকারীদের নজরদারির মধ্যে রয়েছে। তিন জন সিবিআই আধিকারিক জিজ্ঞাসাবাদ করছেন সুদীপ্তকে। গোটা বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ঘটনার জেরে সুদীপ্তের বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন আমজনতা।

‘ধাম’ শব্দে আপত্তি, শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

‘মাঝ রাতে শ্মশানে গিয়ে আত্মাদের সঙ্গে কথা বলি’, শান্তির খোঁজে আর কী কী করেন পরাগ?

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর