‘এতদিন কী করছিলেন?’, সারদা মামলার চার্জশিটে ইডিকে ভর্ৎসনা আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি : সারদা মামলায় চার্জশিট নিয়ে এবার ইডিকে তীব্র ভর্ৎসনা করল আদালত। শুক্রবার ইডি আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালত জানায়, ১১ বছর পর হঠাৎ চার্জশিট জমা দিচ্ছেন? এতদিন ধরে কী করছিলেন?

শুক্রবার সারদা মামলায় ৬৫ পাতার চার্জশিট জমা দেয় ইডি। ওই চার্জশিটে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে দেড় কোটি টাকা নেওয়ার অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেইসঙ্গে ১১০০ পাতার নথিও জমা পড়েছে। এদিন চার্জশিট পেশের সময়ে বিচারক ইডির আইনজীবীকে রীতিমতো ভর্ৎসনার সুরে জানান, ‘আপনি এমন একজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিচ্ছেন, তিনি একজন ট্যাক্স কনসালট্যান্ট। ক্লায়েন্টের থেকে ফিস নিতে পারেন। কী করে তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত, আমাকে দেখান। কোনও আইনজীবী যদি কারোর হয়ে মামলা লড়েন, তাহলে কী তিনি সুবিধাভোগী? মনে হচ্ছে আপনাদের ভূমিকা সঠিক নয়। আমাকে আগে তথ্য দিয়ে সন্তুষ্ট করুন। তারপরে আমি কগনিজেন্স নেব। প্রয়োজনে ওকে নোটিশ দিয়ে ডাকব।‘

উল্লেখ্য, এর আগে টাকা নেওয়ার প্রসঙ্গে চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম জানিয়েছিলেন, তিনি যে টাকা নিয়েছিলেন, সেটা তাঁর আইনজীবী হিসাবে পরামর্শ দেওয়ার জন্য কনটালট্যান্সি ফি। যদিও এই যুক্তি মানতে রাজি হননি ইডি আধিকারিকরা। তাঁদের মতে, নলিনী চিদম্বরম ওই টাকা নিয়েছিলেন প্রোটেকশন মানি হিসাবে। ২০১১-১২ সালে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন পি চিদম্বরম। সেইসময়ই ওই টাকা নিয়েছিলেন চিদম্বরমের স্ত্রী।

 

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু