রাজ্যপালের কোচবিহার সফরে আপত্তি জানাল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘গাঁয়ে মানে না, আপনি মোড়ল’। তেমনই দশা বাংলার ‘নব্য ছোটলাট’ তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ভোটের আগে নজরদারি চালাতে কোচবিহারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার তথাকথিত সাংবিধানিক প্রধান। কিন্তু বুধবার নির্বাচন কমিশনের তরফে রাজ্যপালকে কোচবিহারে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, নির্বাচনের দিন যদি রাজ্যপাল কোচবিহারে উপস্থিত থাকেন, তা নির্বাচনী বিধিভঙ্গের সামিল হবে।

আগামী শুক্রবার প্রথম দফার ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। রাজভবনের তরফে জানানো হয়েছিল, ভোট চলাকালীন তিনি কোচবিহারে থাকবেন। কোচবিহারে থেকে এলাকা সরজমিনে খতিয়ে দেখবেন তিনি। কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিরপুরদুয়ারে ভোট প্রচার শেষ হয়ে গিয়েছে। এখন সেখানে ভোটার ছাড়া আর কেউ যেতে পারবেন না। রাজ্যপাল যদি ভোটের দিন কোচবিহারে যান, তাহলে তা নির্বাচনী বিধিভঙ্গের সামিল হবে। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা যাচ্ছে, প্রোটোকল অনুয়ায়ী, রাজ্যপাল যে জেলায় যাবেন, সেই জেলায় রাজ্যপালকে সশরীরে অভ্যর্থনা জানানো জেলাশাসক ও পুলিশ সুপারের দায়িত্ব। রাজ্যপাল এলে তাঁর জন্য বিশেষ ব্যবস্থা নিতে হয়। জেলাশাসক যেহেতু নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন, তাই তাঁর পক্ষে রাজ্যপালকে অভ্যর্থনা জানানোর সময় বা পরিস্থিতি থাকবে না।

এর আগে ভোটের দিন বার বার অশান্ত হয়ে উঠেছে কোচবিহারের বিভিন্ন এলাকা। ভোটের দিন শীতলকুচি, দিনহাটা এলাকায় দফায় দফায় অশান্তি হয়েছে। এই ধরনের পরিস্থিতি যাতে ফের সৃষ্টি হয়, সেজন্য রাজ্যপাল ভোটের দিন কোচবিহারে য়েতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশন রাজ্যপালকে যেতে বাধা দিয়েছে।

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়