দমদমে গেঞ্জির কারখানায় ভয়াবহ আগুন, নেপথ্যে এসির বিস্ফোরণ

দমদম নাগেরবাজারের সরোজিনী নাইডু কলেজ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকলের মোট ৩০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দমদম(Dumdum) নাগেরবাজারের(Nagerbajar) সরোজিনী নাইডু কলেজ(Sarojini Naidu College) সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire)। এদিন ভোররাত ৩টে ৪০ মিনিট নাগাদ সেখানে একটি গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন লাগে। সরোজিনী নাইডু কলেজের ঠিক পাশেই অবস্থিত এই কারখানাটি। কারখানাটির পাশে একটি বেসরকারি আইসক্রিম সংস্থার গুদাম রয়েছে। সেখানেই প্রথমে এসিতে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এর পরই আগুন লাগে। ক্রমে তা কারখানাটিতে ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। দফায় দফায় দমকলের মোট ৩০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

এদিন সকাল ৭টা নাগাদ দমকলের কর্মীরা জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে পুরোপুরি নিভে যায়নি। পকেট ফায়ার রয়ে গিয়েছে। তাই তাঁদেরও কাজ করে যেতে হচ্ছে। তবে কারখানার ভিতরে কোনও কর্মী আটকে নেই। আশেপাশের বাসিন্দাদের সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গেঞ্জির ওই কারখানায় একাধিক গুদাম ছিল। আর সেখানে ঠেসে ভরা ছিল যাবতীয় দাহ্যশীল সামগ্রী। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে চলে যায় একাধিক গোডাউন। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আশেপাশের এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন। একই সঙ্গে তাঁদের অভিযোগ, দমকল অনেক দেরীতে এসেছে। যে কারখানাটিতে আগুন লেগেছে, তার পাশে একটি বিয়েবাড়ি, ওষুধ, আসবাবপত্রের গুদামও রয়েছে।

ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের বার বার অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে তার জন্য চারপাশ থেকে জল দেওয়ার কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। দ্রুত আগুনকে অ্যারেস্ট করার চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত আগুনের উৎসস্থলে পৌঁছন সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে। যেহেতু এখনও দমকল কর্মীরা ভিতরে প্রবেশ করতে পারেননি, তাই আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে আরও কতটা সময় লাগতে পারে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। দমকল তরফে জানান হয়েছে প্রায় ১ লাখ স্কোয়ার ফুট এলাকাজুড়ে লেগেছে আগুন। মাত্র ১৫ মিনিটের মধ্যেই আগুন এতটা ছড়িয়ে পড়েছে বলে মনে করছে দমকল। এলাকায় যে শেড ছিল, আগুনের ফলে সেটিও ধসে পড়েছে।

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের