Raid-এর মাঝেই আয়কর আধিকারিকদের ঘিরে বিক্ষোভ কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে রাজ্য়ের বিভিন্ন জায়গাতেই হানা দিচ্ছেন আয়কর দফতরের আধিকারিকদের। আর্থিক লেনদেনের দুর্নীতি রাজ্য়ে নতুন নয়। এবার ক্যামাক স্ট্রিটের এক বেসরকারি ইস্পাত প্রস্তুতকারক সংস্থার অফিসে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। অভিযোগ আর্থিক লেনদেন ঘিরে বেনিয়ম।

গত শনিবার ক্যামাক স্ট্রিটের এক বেসরকারি ইস্পাত প্রস্তুতকারক সংস্থার অফিসে আয়কর দফতরের আধিকারিকদের হানা দিয়েছিলেন। আর্থিক লেনদেনকে ঘিরে বেনিয়মের অভিযোগের ভিত্তিতে তারা তল্লাশি অভিযানে ওই সংস্থায় এসছে বলে জানা গিয়েছে। আজ সোমবার এখনও সেই তল্লাশি বহাল রয়েছে। আজ সকালে তল্লাশি চলাকালীন উপস্থিত আয়কর দফতরের আধিকারিকদের ঘিরে রীতিমতো ক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা।

জানা গিয়েছে, গত শনিবার থেকেই কর্মীদের আটকে রাখা হয়েছে এই অফিসে। পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে দিচ্ছেন না আধিকারিকরা। তারই প্রতিবাদে সোমবার সকালে আয়কর দফতরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা।

কর্মীদের অভিযোগ, যথাযথ নিয়ম মেনে এই তল্লাশি অভিযান করছেন না আধিকারিকরা। তল্লাশির নামে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। সকলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সংস্থার বেশ কয়েকটি অফিস সিল করে দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। তারপর আধিকারিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। তবে অফিসারদের দাবি, যেহেতু তল্লাশি চলার জন্য় ওইসব অফিস থেকে যাতে কোনও নথি সরিয়ে না ফেলা হয়, তাই প্রথমিক ভাবে অফিসগুলো বন্ধ রাখার এই ব্যবস্থা।

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর বিরুদ্ধে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের