বিধানসভার বিশেষ অধিবেশনে যোগ দিলেন জীবনকৃষ্ণ সাহা

মুর্শিদাবাদ জেলার বড়ওয়ান বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এদিন দেড় বছর পর বিধানসভার অধিবেশনে যোগ দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের(CBI) তল্লাশি অভিযান শেষে গ্রেফতার হয়েছিলেন তিনি। দীর্ঘ ১৩ মাস জেলবন্দি থাকার পর সুপ্রিম কোর্টের রায়ে জামিন পান। জামিনে মুক্তির পর বিধানসভা ভবনে(West Bengal State Legislative Assembly) এসেছিলেন তিনি। আর আজ তিনি যোগ দিলেন রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে। নজরে মুর্শিদাবাদ জেলার বড়ওয়ান বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক(TMC MLA) জীবনকৃষ্ণ সাহা(Jiban Krishna Saha)। কার্যত তিনি এদিন দেড় বছর পর বিধানসভার অধিবেশনে যোগ দিলেন। গত বছর ১৭ এপ্রিল নিয়োগ দুর্নীতিকাণ্ডে(School Teacher Recruitment Scam) সিবিআইয়ের তল্লাশি অভিযান শেষে গ্রেফতার হয়েছিলেন তিনি। এদিন রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনের বিজেপির কোনও বিধায়ক উপস্থিত ছিলেন না। তাই জীবন এদিন অধিবেশনে যোগ দিলেও তাঁকে নিয়ে হইহল্লা কিছু হয়নি।

এদিন রাজ্য বিধানসভা ভবনে বিশেষ অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন, ‘সত্যি খুব ভাল লাগছে। আমি ফিরে আসায় দলের বিধায়কেরাও আনন্দিত। আমিও ভীষণ খুশি।’ সুপ্রিম কোর্টের নির্দেশে জেল থেকে জামিন পাওয়ার পর গত মে মাসে বিধানসভা ভবনে এসেছিলেন জীবন। দেখা করেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাঁর কাছে বিধায়ক হিসাবে আবার কাজ শুরু করার জন্য আবেদনও জানান জীবন।অসেই অনুমতি দেন অধ্যক্ষ। তাই এদিনের আগেই জীবন বিধানসভার দু’টি স্থায়ী কমিটির বৈঠকে যোগদান করেছেন। আর এদিন তিনি যোগ দিলেন বিধানসভার অধিবেশনে। ২০২৩ সালের ১৭ এপ্রিল জীবনকে গ্রেফতার করেছিল সিবিআই। অভিযোগ ছিল, বাড়িতে সিবিআই তল্লাশির সময় পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তিনি। জামিনের আবেদন নিয়ে বিধায়ক প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

সেখানে বিধায়কের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তার পরেই জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন জীবন। সুপ্রিম কোর্ট তৃণমূল বিধায়ককে শর্তসাপেক্ষে জামিন দেয়। আদালত জানায়, ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার বন্ডে জামিন পাবেন জীবন। আদালতের নির্দেশ ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না। জামিনে মুক্তি পাওয়ার পর তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। আদালতে এই সংক্রান্ত মামলার প্রতিটি শুনানিতে তাঁকে উপস্থিত থাকতে হবে। এই মামলার ক্ষেত্রে কাউকে কোনও হুমকি দেওয়া যাবে না। প্রমাণ লোপাট করা যাবে না। আদালতে তাঁকে পাসপোর্ট জমা দিতে হবে। সেই শর্ত মেনেই জামিন পেয়েছিলেন জীবন।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু