সিবিআইয়ের স্ক্যানারে আরজি করের আন্দোলনকারী ৪ জুনিয়র চিকি‍ৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি করের তরুণী চিকি‍ৎসককে খুনের ঘটনায় এবার সিবিআইয়ের স্ক্যানারে আন্দোলনরত চার জুনিয়র চিকি‍ৎসক। তদন্তে নেমে আরজি করের ওই চার জুনিয়র চিকি‍ৎসকের সন্দেহজনক গতিবিধি নিয়ে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আরজি করে চলা অনিয়মের সঙ্গে ওই চার জুনিয়র চিকি‍ৎসকের যোগাযোগ রয়েছে বলেও জানতে পেরেছেন তাঁরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই চার জুনিয়র চিকি‍ৎসকের দুজন এসইউসিআইয়ের ছাত্র সংগঠনের সদস্য। বাকি দুজন সিপিএম এবং বিজেপি’র সংগঠনের সঙ্গে জড়িত। ওই চার চিকি‍ৎসককে খুব শিগগিরই জেরা করার জন্য ডেকে পাঠানো হচ্ছে।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হলে তরুণী চিকি‍ৎসকের মৃতদেহ পাওয়ার পরেই তদন্তে নেমেছিল কলকাতা পুলিশ। ২৪ ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে তরুণী চিকি‍ৎসককে ধর্ষণ-খুনের দায়ে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশের তদন্তের মাঝপথেই আচমকা তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তার পরে ১৬ দিন কেটে গিয়েছে। কিন্তু অশ্বডিম্ব প্রসব করা ছাড়া আর কিছুই করতে পারেনি সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যহীন হয়ে ওঠা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত কয়েকদিনে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার জেরা, ধৃত সঞ্জয় রায়-সহ বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্ট ছাড়া আর তেমন উল্লেখযোগ্য ভূমিকা নিতে দেখা যায়নি সিবিআইকে। বৃহস্পতিবারই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা সরাসরি সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নাটক বন্ধ করে অভিযুক্তদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি হকরতে বলেছেন। তবে আশ্চর্যজনকভাবে নির্যাতিতা চিকি‍ৎসকের খুনের সুবিচার চেয়ে রোগীদের মৃত্যুর মুখে ফেলে কর্মবিরতি চালিয়ে যাওয়া আরজি করের জুনিয়র চিকি‍ৎসকরা সিবিআইয়ের ব্যর্থতা আড়াল করার জন্য কোমর কষে ঝাঁপিয়েছেন। এদিন বেশ কয়েকজন আন্দোলনকারী বলেছেন, ‘সিবিআইকে আরও সময় দেওয়া প্রয়োজন’। আর তাতেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তবে কী ডালক মে কুছ কালা হ্যায়?

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু