ওবিসি শংসাপত্র মামলায় শীর্ষ আদালতে বড় জয় রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ওবিসি মামলায় আপাতত স্বস্তিতে রাজ্য। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে শেষ করতে হবে মামলা।  নতুন বেঞ্চ নির্ধারিত করে শুনানির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানায় সুপ্রিম কোর্ট। কিভাবে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট তা নিয়ে বিষ্ময়প্রকাশ সুপ্রিম কোর্টের।

গত ১৭ জুন নতুন ওবিসি তালিকার উপর  স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই মামলার শুনানি ছিল সোমবার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, নতুন নোটিশ ইস্যু করা হয়েছে। সেখানে শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানেই এই মামলার শুনানি হওয়ার কথা। দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান করতে হবে। যাতে কেউ সমস্যায় না পড়েন তারজন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। নতুন বেঞ্চ গঠন করে দ্রুত শুনানি করতে হবে।

হাইকোর্টের স্থগিতাদেশের পর সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল রাজ্য। আইনজীবী কপিল সিব্বল প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন। গত সপ্তাহে মামলা শুনানির কথা থাকলেও প্রধান বিচারপতি এজলাসে না বসায় সোমবার শুনানির দিন ধার্য হয়। সেই শুনানিতেই জয় হয়েছে রাজ্যের।

গত বছর কলকাতা হাইকোর্ট ২০১০ সাল থেকে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে নতুন তালিকা তৈরির নির্দেশ দেয়। সেই মতো নতুন তালিকা প্রস্তুত করার পরেও প্রশ্ন ওঠে। এইক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাই কোর্ট। ৩১ জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকার কথা ছিল। রাজ্য সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়। নতুন বেঞ্চ নির্ধারিত করে শুনানির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানায় সুপ্রিম কোর্ট।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু