সিবিআই তলবে নিজাম প্যালেসে হাজিরা তাপসের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূলের তেহট্টের বিধায়ক তাপস সাহাকে তলব করল সিবিআই। শুক্রবার কেন্দ্রীয় এজেন্সির তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিলেন তৃণমূলের বিধায়ক। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় এদিন আরও তিনজনকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই দফতরে গিয়ে তাপস সাহা সংবাদমাধ্যমকে জানান, ‘আমায় তলব করা হয়েছিল। তদন্তে সহযোগিতা করব।‘ তদন্তকারী সংস্থা জানিয়েছে, টাকা বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। সেইজন্য এদিন তাঁকে তলব করা হবে। সূত্রের খবর, শুক্রবার তৃণমূল বিধায়কের কণ্ঠস্বর পরীক্ষা করতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তাপসকে এদিন সিবিআই দফতরে কি কি প্রশ্নের মুখোমুখি হতে হবে সেটাই এখন মূল দেখার বিষয়।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য ২০২৩ সালের এপ্রিল মাসে তাপসের তেহট্টের বাড়িতে বিশেষ অভিযান চালায় সিবিআই। প্রায় ১৫ ঘণ্টা ধরে চলে তল্লাশি । তবে সেইসময় তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বেশ কিছু নথি পাওয়া গেলেও সিবিআই তাপসকে গ্রেফতার করেনি। অন্যদিকে টাকা দিয়ে চাকরি দেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হয়েছিল তাপস ‘ঘনিষ্ঠ’ প্রবীর কয়াল। এই আবহে তাপস সাহাকে সিবিআই তলব বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি