পুরোহিতের প্রয়োজন নেই, রাসপূর্ণিমায় বাড়িতে নিজেই রাধা-কৃষ্ণের পুজো করুন, কী উপায়ে?

বাঙালির ১২ মাসের ১৩ পার্বণ। জগদ্ধাত্রী পুজো শেষ হতেই জেলায় জেলায় শুরু শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব রাস উৎসব। আজ বুধবার ৫ নভেম্বর, ২০২৫, রাধা ও শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব রাসযাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির ১২ মাসের ১৩ পার্বণ। জগদ্ধাত্রী পুজো শেষ হতেই জেলায় জেলায় শুরু শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব রাস উৎসব। আজ বুধবার ৫ নভেম্বর, ২০২৫, রাধা ও শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব রাসযাত্রা। বাংলায় এই উৎসব মুলত শান্তিপুর ও নবদ্বীপে বিখ্যাত। আর একই দিনে পড়েছে গুরুপূর্ণিমা ও দেব দীপাববলি। সব মিলিয়ে এই দিনটি হিন্দুধর্মের কাছে একটি অতি পবিত্র দিন। রাসযাত্রা রাধা-কৃষ্ণের প্রেম উদ্‌যাপনের দিন। সকল বৈষ্ণব ধর্মাবলম্বী ব্যক্তির কাছে এই দিনটির আলাদা তাৎপর্য রয়েছে। তাই রাস পূর্ণিমায় যে কোনও হিন্দু বাড়িতে শ্রীকৃষ্ণের আরাধনা অত্যন্ত শুভ। তবে এর জন্যে পুরোহিতের দরকার নেই। নিজের মতো করে, কিছু নিয়ম মেনে আপনিও নিজের বাড়িতে শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন। কী উপায়ে?

রাসপূর্ণিমায় শ্রীকৃষ্ণের আরাধনা করার নিয়মকানুনগুলি জেনে নিন…

১. রাসপূর্ণিমার দিন উপোস রেখে রাধা ও শ্রীকৃষ্ণের পুজো করুন। তবে সেটি সম্ভব না হলে নিরামিষ খেতে পারেন। তবে আমিষ খাওয়া চলবে না।

২. পুজোর স্থান পরিষ্কার করে পুজো করতে হবে। শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশে রাধা-কৃষ্ণের পুজো করতে হবে।

৩. ঠাকুরের নৈবেদ্যতে পাঁচ রকমের ফল ও মিষ্টি নিবেদন করতে হবে। যার মধ্যে রাখতে হবে মালপোয়া, ক্ষীর, রাবড়ি, মাখন। এগুলো শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মিষ্টি। তবে মন চাইলে খিচুড়ি ভোগও দিতে পারেন। তবে ভুলেও আমিষ খাবার ভোগ দেবেন না।

৪. পুজোর সময়ে প্রথমে ঘণ্টা বাজিয়ে ফুল অর্পণ করুন। এর পর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আরাধনা করুন। এই সময় ‘ওম বাসুদেবায় নমঃ’ মন্ত্রটি উচ্চারণ করুন। তার পর রাধা-কৃষ্ণের সামনে নৈবেদ্য নিবেদন করুন। তবে তুলসি ও ফুল ছড়াতে ভুলবেন না।

৫. পুজো শেষে রাধা-কৃষ্ণকে দোলনায় বসিয়ে দোল দিন। ফুল ছুড়ে পুজো করুন। এর পর পুজোর ঘর বন্ধ করে দিন। কিছুক্ষন রেখে পুজোর ফলপ্রসাদ সবাইকে বিতরণ করুন।

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের নজরে ট্রাম্প প্রশাসন

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী