পারফিউম না বডি স্প্রে কোনটি মাখবেন বুঝতে পারছেন না, রইল পুজোর সুগন্ধী নিয়ে কিছু টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর কটাদিন মানেই দেদার সাজ। সারা বছর তো মানুষ অপেক্ষা করে থাকে এই কয়েকটা দিনের জন্যই। পুজোর কয়েকদিন তাই প্রাণে চলে খুশির জোয়ার। সুগন্ধী ছাড়া পুজো একেবারেই অসম্পূর্ণ। দারুণ মেক আপ, নজরকারা হেয়ার স্টাইল, দূর্দান্ত পোশাকের পর সুন্দর সুগন্ধী না মাখলে মনে হয় সাজ অসম্পূর্ণ।  কেউ কেউ তো শুধু পোশাক নয়,  কানের পাশে, ঘাড়েও পারফিউম ব্যবহার করে থাকেন। কিন্তু কখন, কোনটা ব্যবহার করবেন বা কোন অংশে কোনটা লাগাবেন, তা জানাটাও তো জরুরি। অথচ এত আধুনিক হয়েও বহু মানুষ এই বিষয়ে জানেন না। আজ এই নিবন্ধে আলোচনা করা যাক সুগন্ধী নিয়ে।

বডি স্প্রে আর পারফিউম এর মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। দুজনের গন্ধের পার্থক্য তো রয়েইছে, তা ছাড়া গুণমানও দু‘রকম। তাই সবার আগে বুঝে নিতে হবে কোনটি কোন উপাদানে তৈরি। বিশেষজ্ঞরা বলেন যে বডি স্প্রেতে সুগন্ধি তেলের পরিমাণ ৩ শতাংশ থাকে। বাকিটা থাকে জল এবং অ্যালকোহলের মিশ্রণ। ফলে আপনি যখন লাগাবেন বডি স্প্রে লাগাবেন তখন এর স্থায়ীত্ব ৩-৪ ঘণ্টার বেশি হবে না। বডি স্প্রে কখনওই সরাসরি ত্বকে লাগানো উচিত নয়, এতে ক্ষতি হতে পারে। তাছাড়াও আরও একটি বিষয় হতে পারে । ধরুন আপনি সিল্কের কোনও পোশাক পড়েছেন, সিল্ক এমনিতেই খুব নরম ও সূক্ষ্ম , সেইসঙ্গে মূল্যবান। সিল্কের শাড়িতে যদি বডি স্প্রে দেন তাহলে কিন্তু দাগ হয়ে যেতে পারে। তাই পোশাক বুঝে সবসময় বডি স্প্রে দেবেন কি দেবেন না তা নির্ধারণ করুন।

এবার আসা যাক পারফিউমের কথায়। পারফিউমের ১০ থেকে ৪০ শতাংশ সুগন্ধি তেল থাকে। যে পারফিউমে যত বেশি সুগন্ধী তেল তার দামও তত বেশি। পারফিউমের স্থায়িত্ব অনেক বেশি হয়, অন্তত ১০ থেকে ১২ ঘন্টা। তাই যদি বাড়িতে বিশেষ কোনও অনুষ্ঠান থাকে, অনেকক্ষণ বাইরে থাকতে হয় সে ক্ষেত্রে পারফিউম দেওয়াই ভাল। আর পারফিউম দিলে কানের পিছনে, ঘাড় বা কবজিতে ব্যবহার করা যথেষ্ট। এজন্য সরাসরি পোশাকে পারফিউম দেওয়ার প্রয়োজন পড়ে না। তাই সব সময়তেই যে পোশাক পরছেন বা যে সময়ের জন্য পরছেন- এই সব কিছু বুঝে  বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করুন।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের