এই মুহূর্তে

শুরু হল পিতৃপক্ষ, এড়িয়ে যান এই ভুলগুলি

নিজস্ব প্রতিনিধি: ভাদ্র মাসের পূণির্মা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত পক্ষকে শ্রাদ্ধ পক্ষ বলা হয়। এই পক্ষে ব্যক্তির যে তিথিতে মৃত্যু হয়েছিল, সেই তিথিতে সেই মৃত ব্যক্তির পুত্র-পৌত্র দ্বারা শ্রাদ্ধকর্ম করা হয়। পিতৃপক্ষে পিতৃপুরুষের স্মরণ করা হয় এবং তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পিতৃপক্ষে পিতৃপুরুষের আশীর্বাদ গ্রহণ করা হয়।

পঞ্জিকা অনুসারে ২০২১-এর ২০ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে ভাদ্র মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথি থেকে শুরু গিয়েছে পিতৃপক্ষের। হিন্দু ধর্মে এই পিতৃপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতৃপক্ষে পিতৃপুরুষের স্মরণ করা হয় এবং তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পিতৃপক্ষে পিতৃপুরুষের আশীর্বাদ গ্রহণ করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, পিতৃপুরুষ প্রসন্ন হলে জীবনের সমস্ত বাধা দূর হয়ে সুখ-শান্তি ও সম্বৃদ্ধি লাভ করা যায়। হরিদ্বার, গয়া ইত্যাদি স্থানে পিণ্ডদান করলে পূর্বপুরুষরা প্রসন্ন হন এবং তৃপ্তিলাভ করেন। এই এক পক্ষকালকে তাই পিতৃপক্ষ বলা হয়। এই ১৫ দিন বেশ কিছু কাজ হিন্দু শাস্ত্র মতে নিষিদ্ধ মনে করা হয়।

১. হিন্দু শাস্ত্রে, পেঁয়াজ এবং রসুনকে ‘আমিষ’ বলে মনে করা হয়, যা আমাদের ইন্দ্রিয়কে প্রভাবিত করে। পিতৃপক্ষের সময়, খাবারে পেঁয়াজ-রসুন খাওয়া যাবে না।

২. এই সময় কোন উৎসব উদযাপন করা যাবে না। এই সময়কালে যে কোনও ধরণের উদযাপন আপনার পূর্বপুরুষদের প্রতি আপনার শ্রদ্ধাকে প্রভাবিত করে।

৩. এই সময়কে অশুভ বলে বিবেচিত করা হয়। তাই এই সময় নতুন করে কোন কিছু শুরু না করাই ভালো। এমনকি পরিবারের সদস্যদের জন্য কোন কিছু কেনাও উচিত নয়।

৪. লাই, শসা, ছোলা, জিরা এবং সরষের সাক এই দিনগুলিতে খাওয়া উচিত নয়। কোন পশুপাখিকে এই সময় কষ্ট দেওয়া উচিত নয়।

৫. অ্যালকোহল বা নেশার দ্রব্য থেকে এই সময় দুরে থাকাই ভালো।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল পলাশে ঢাকা রাঙামাটির পথ, বসন্তের ছুটিতে গন্তব্য হোক বাঁকুড়ার এই লুকোনো স্বর্গ

কলকাতার কাছেই পাখিদের স্বর্গরাজ্য, ঘুরে আসুন এই অভয়ারণ্যে

আবহাওয়া বদলে জ্বর-সর্দি-কাশিকে বলুন বাই-বাই, ৫ টেকনিকে বাড়ান ইমিউনিটি

রোজ ১২টা-১টায় বিছানায় যাচ্ছেন? শরীরের জন্য বড় ঝুঁকি! সতর্ক হোন এখনই

শিশুকে নিয়ে পাহাড় ভ্রমণ? খুদের ব্যাগ গোছানোর সময় এই ৫ টি বিষয় মাথায় রাখুন

লং ডিসট্যান্স রিলেশনশিপ? প্রেমদিবসে এভাবে উপহার দিয়ে মন ভাল করুন কাছের মানুষের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ