চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেষ হয়নি রংয়ের উৎসব, সামনেই আসছে রংপঞ্চমী, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিনিধি : সদ্য শেষ হয়েছে দোল ও হোলি। সারাদেশ জুড়ে বুধবার পালিত হয়েছে হোলি উৎসব। কিন্তু হোলি চলে গেলেই শেষ হয়নি রংয়ের উৎসব। হোলি কাটিয়ে সামনে আসছে রং পঞ্চমী। হিন্দুরা এই দিনটি পালন করে থাকেন। এই হোলিকে দেবতাদের হোলিও বলা হয়ে থাকে। চলতি বছরে ৮ মার্চ পালিত হবে রং পঞ্চমী । এই দিনে রাধা কৃষ্ণের পুজো করা হয়ে থাকে।

হোলি পালনের পাঁচ দিন পরে রং পঞ্চমী পালন করা হয়। ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এটি বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে রং পঞ্চমী পালিত হয়। বিশ্বাস করা হয়, কৃষ্ণ রাধারানীর সঙ্গে হোলি খেলেছিলেন এদিন। এই ঐশ্বরিক দৃশ্য দেখে দেব-দেবীরা তাঁদের উপর ফুল বর্ষণ করেছিলেন। সেই কারণে এই দিনটিকে দেবতাদের হোলি বলা হয়ে থাকে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই দিনে পরিবেশে নেতিবাচক শক্তি হ্রাস পায় এবং শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তাই, অনেকে এই দিনে পুজো, দান এবং বিশেষ আচার-অনুষ্ঠানও পালন করে থাকেন। চলতি বছরে ৭ মার্চ সন্ধ্যে ৭.১৭ মিনিট থেকে ৮ মার্চ রাত ৯.১০ মিনিট পর্যন্ত চলবে রং পঞ্চমী। মূলত রবিবার ৮ মার্চ পালিত হবে রং পঞ্চমী। এদিনে দেবতারা মর্ত্যে আসেন।

জানা যায়, এই দিনে চন্দ্রের অবস্থান এবং পঞ্চমী তিথির মিলন মানসিক শান্তি এবং আনন্দ বয়ে আনে। তাই এই দিনে অনেকেই নতুন উদ্যোগ নিয়ে নতুন কাজ শুরু করেন। নতুন সংকল্প নেন। জ্যোতিষীরা বলেন, গ্রহগুলির সঙ্গে রংয়ের গভীর সম্পর্ক রয়েছে। লাল রং সর্বদা শক্তি এবং উৎসাহের প্রতীক। হলুদ রং বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত। গোলাপী প্রেম এবং সম্প্রীতির প্রতীক। রং পঞ্চমীতে এই রং-গুলি দিয়ে খেলা জীবনে ইতিবাচক শক্তি বয়ে আনে।

এদিনে সকাল সকাল স্নান করে রাধা-কৃষ্ণের পুজো করতে হবে। তাহলে জীবনে ইতিবাচকতা বজায় থাকবে। এদিনে মন্দিরে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। বহু জায়গায় মানুষ ফুল ও প্রাকৃতিক রং নিয়ে হোলি খেলে। ব্রজভূমে এই খেলা মেলার মতো। মন্দিরে মন্দিরে আবির নিয়ে খেলা হয়। ভক্তরা রাধা-কৃষ্ণের নাম জপ করে। এদিনে দরিদ্রদের পোশাক, শস্য, মিষ্টি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

 

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ