এই মুহূর্তে

ভ্যালেন্টাইনস ডে-তে সিঙ্গাপুরের স্বাদ তিলোত্তমায়! ভালবাসার মানুষের সঙ্গে ক্রুজে সন্ধ্যা কাটানোর সেরা ঠিকানা

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: কলকাতায় বসেই বিদেশের রোম্যান্টিক স্বাদ! ভালোবাসার দিনে প্রিয়জনকে চমকে দিতে চাইলে এ বার প্ল্যানটা একটু অন্যরকম হোক-ঝলমলে আলো, শান্ত জলের ঢেউ আর ক্রুজের নরম আমেজে ভাসুক আপনার ভ্যালেন্টাইনস ডে।

সিঙ্গাপুরের বিলাসবহুল ক্রুজ ভ্রমণের ঝলক এবার ধরা দিচ্ছে কলকাতার বুকে। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রিয়জনকে নিয়ে সন্ধ্যা কাটানোর এক অভিনব ঠিকানা হয়ে উঠেছে ইকো পার্ক। এখানকার ঝিলে শুরু হওয়া আলোকসজ্জিত মিনি ক্রুজ ইতিমধ্যেই শহরবাসীর মন কেডে নিয়েছে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ঝিলের জলে ভাসমান ছোট আকারের বিশেষ নৌকাগুলিকে সাজানো হয়েছে রঙিন এলইডি আলোয়। সূর্য অস্ত যেতেই আলো-ঝলমলে এই নৌকাগুলি যেন শহরের কোলাহল ছাপিয়ে এক টুকরো বিদেশি পরিবেশ তৈরি করে দেয়। ভ্যালেন্টাইনস ডে ঘিরে যুগলদের ভিড় চোখে পড়ার মতো-হাত ধরে নৌকায় চড়া, জলের বুকে ছবি তোলা আর আলোয় মোড়া মহূর্তে ভালোবাসার কথা ভাগ করে নেওয়াই এখন মল আকর্ষণ।

আরও পড়ুন: কলকাতার কাছেই পাখিদের স্বর্গরাজ্য, ঘুরে আসুন এই অভয়ারণ্যে

প্রেমের সপ্তাহে একটু আলাদা অভিজ্ঞতার খোঁজে অনেকেই এই মিনি ক্রুজকে বেছে নিচ্ছেন। ঘুরতে আসা তরুণ-তরুণীদের কথায়, “কলকাতায় বসে এমন অনুভূতি পাওয়া যাবে ভাবিনি। সিঙ্গাপুরের মতো না হলেও পরিবেশটা সত্যিই মন ছুঁয়ে যায়।” কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মাত্র মাথাপিছু ১৫০ টাকায় ডবলডেকার এই ক্রুজ ভ্রমণ উপভোগ করা যাচ্ছে। বিকেল গড়াতেই ক্রুজে চড়ার জন্য ভিড বাড়ছে, আর ভবিষ্যতে এমন আকর্ষণ আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে, ভ্যালেন্টাইনস ডে-তে শহরের মধ্যেই রোম্যান্স আর বিদেশি আমেজের স্বাদ নিতে ইকো পার্কের এই মিনি ক্রুজ এখন কলকাতার অন্যতম হট ফেভারিট গন্তব্য

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেয়াদ ফুরোনো অ্যান্টিসেপটিক ব্যবহার করছেন? ছোট ক্ষত হতে পারে বড়! সতর্ক চিকিৎসকদের

অকালে টাক পড়ছে? কারণটা কি শুধু দূষণ, বংশগত সমস্যা, নাকি অন্য কোন রহস্য!

মায়ের আগমন পালকিতে! রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে

চৈত্র নবরাত্রিতে এই ৫ ভুল করে দেবীকে রাগাবেন না

ধূমপায়ী বাবার কারণেই সন্তানদের ডায়াবিটিসের ঝুঁকি বাড়ছে, গবেষণায় উঠে এল নয়া তথ্য

রান্নাঘরের ময়দা থেকেই বাস্তুদোষ? জেনে নিন সহজ সমাধান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ