চোখের নিচে সব প্রসাধনী নয়, বিপদে পড়তে পারেন

Share:

নিজস্ব প্রতিনিধি : সুন্দর করে সেজে উঠতে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করা হয়ে থাকে। তারমধ্যে বিভিন্ন ধরনের উপকরণ থাকে। সব প্রসাধনী সব ত্বকের জন্য নয়। সাধারণ ত্বকে যে উপকরণ ব্যবহার করা যায়, চোখের নিচে তা ব্যবহার করা উচিৎ নয়। সেটা ক্ষতিকারক হতে পারে অনেক সময়। কারণ চোখের নিচের ত্বক অনেক বেশি সংবেদনশীল।

প্রশ্ন হল কেন চোখের নিচের ত্বক সংবেদনশীল। কারণ এই অংশ অনেক বেশি পাতলা এবং এতে তেলগ্রন্থি কম থাকায় তা কম আর্দ্র ও সুরক্ষিত থাকে। চোখের পেশি অনবরত গতিশীল। সেই কারণে চোখের নিচে বলিরেখা দেখতে পাওয়া যায়। ডার্ক সার্কেলও পড়ে। তাই চোখের নিচে মেকআপ ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি সাবধান হতে হবে।

কোন কোন প্রোডাক্ট চোখের নিচের ত্বকে এড়িয়ে চলতে হবে। অ্যান্টি এইজিং উপাদান চোখের চারপাশের ত্বকে জ্বালার সৃষ্টি করতে পারে। এ ধরনের প্রোডাক্ট-এ থাকা রেটিনয়েড ব্যবহারে লালচেভাব, শুষ্কতা এবং খসখসেভাব দেখা দিতে পারে। আবার স্যালিসাইলিক অ্যাসিড ব্রণের বিরুদ্ধে দারুণ কার্যকর। এটি ত্বক এক্সফলিয়েট করে লোমকূপ খুলে রাখে।

অ্যালকোহলভিত্তিক প্রোডাক্ট যেমন টোনার বা অ্যাস্ট্রিজেন্টস চোখের নিচের ত্বককে শুষ্ক করে ফেলে। তাই এটি ব্যবহার না করলেই ভালো। এমনকি এটি ত্বকের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা শুষে নেয়। ত্বক পরিচর্যায় এসেনশল অয়েল ব্যবহৃত হয়। তবে তা চোখের নিচের ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে। এতে থাকা পেপারমিন্ট ও ইউক্যালিপটাস তেল জ্বলুনি ও অস্বস্তি সৃষ্টি করতে পারে। ত্বকের প্রসাধনীতে সুগন্ধির ব্যবহার স্বাভাবিক। তবে সংবেদনশীল ত্বকের জন্য সেটা ক্ষতিকারক হতে পারে। চোখকে ভালো রাখতে, ক্ষতি থেকে বাঁচাতে সব ধরনের প্রসাধনী থেকে দূরে থাকতে হবে। বাছাই করা প্রসাধনী ব্যবহার করা যাবে।

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের