এই মুহূর্তে




মুখের ত্বক পরিষ্কারে চিনির স্ক্রাবার ব্যবহার করুন

Studio shot of a beautiful young woman using sea salt in her beauty routine

নিজস্ব প্রতিনিধি: অফিসের উদ্দেশে বা কাজের প্রয়োজনে প্রতিদিনই বাইরে যেতে হয়। ফলে ধুলাবালি ও ময়লা জমে। এ কারণে ত্বক পরিষ্কারের পাশাপাশি স্ক্রাবিং করাটা জরুরী। আসলে মুখের ত্বক অত্যন্ত সংবেদনশীল। তাই একে বেশি যত্নের প্রয়োজন। মুখের যত্নে চিনির স্ক্রাব ব্যবহার করতে পারেন। কারণ চিনির স্ক্রাব মৃত ত্বকের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। চিনির স্ফটিক ত্বকে আলতোভাবে ম্যাসাজ করলে ছিদ্রপথগুলি পরিষ্কার হয়ে যায়, ত্বকে উজ্জ্বলতা ফিরে পায়।

বাড়িতে তৈরি করতে পারেন যেসব চিনির স্ক্রাব-

গ্রি চা, মধু, এবং চিনি দিয়ে তৈরি স্ক্রাব: এর জন্য কিছু তাজা গ্রিন টিয়ের সঙ্গে মধু মিশিয়ে ধীরে ধীরে চিনি যোগ করুন যতক্ষণ না ঘন পেস্ট তৈরি হয়। এবার বৃত্তাকার গতিতে এই পেস্টটি ব্যবহার করে মুখে আলতো করে স্ক্রাব করুন। এরপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করবেন।

নারকেল তেল, লেবু, এবং চিনি: একটি পাত্রে নারকেল তেলের মধ্যে দানাদার চিনি দিয়ে একটি ঘন পেস্ট করুন। এবার এই মিশ্রণে লেবুর রস ভালো করে মেশান। এই মিশ্রণটি দিয়ে বৃত্তাকার গতিতে মুখে আলতো করে স্ক্রাব করুন। এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

টক দই এবং চিনির ফেস স্ক্রাব: প্রথমে দই ও চিনি মিশিয়ে মিশ্রণটি মুখে লাগান এবং বৃত্তাকার গতিতে স্ক্রাব করে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

কলা এবং চিনির ফেস স্ক্রাব: এর জন্য কলা চটকিয়ে চিনি যোগ করুন। এরপর মিশ্রণটি আলতোভাবে মুখে ঘষুন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলনু।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে চান, ঘরের নির্দিষ্ট দিকে রাখুন এই বস্তু, আসবে অর্থ

শীতের শুরুতেই অ্যালার্জির সমস্যা, কীভাবে সমাধান?

সিসিটিভি হিসেবে ব্যবহার করুন পুরনো স্মার্টফোন, কীভাবে জেনে নিন উপায়

এই জিনিসগুলি ভুলেও ফ্রিজের উপর রাখবেন না, দেখা দেবে ভয়ঙ্কর বাস্তু দোষ

৩২ ডিগ্রির বেশি তাপমাত্রায় ঘাটতি থেকে যায় শিশুর বিকাশে

এই ৩ ব্যায়ামে দূর হবে বার্ধক্যের ছাপ! লাবণ্যময় হবে ত্বক, ফিরবে তারুণ্যের দীপ্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ