এই মুহূর্তে

লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে চান, ঘরের নির্দিষ্ট দিকে রাখুন এই বস্তু, আসবে অর্থ

নিজস্ব প্রতিনিধি : জীবনে উন্নতি করতে চাইলে লক্ষ্মীর আশীর্বাদ প্রয়োজন। আর লক্ষ্মীদেবীর আশীর্বাদ থাকলে আর্থিকভাবে কখনও সমস্যায় পড়তে হয় না। সব সময় সমৃদ্ধি বৃদ্ধি পায়। লক্ষ্মী দেবী কৃপাদৃষ্টি ফিরিয়ে নিলেই মানুষের বিপদ বাড়ে। বাস্তুশাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট দিকে রাখলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। এর ফলে ভক্তদের ওপর কৃপাদৃষ্টি বজায় রাখেন। কোন কোন শুভ জিনিসগুলো প্রতিটি বাড়িতে রাখলে বজায় থাকবে লক্ষ্মীর আশীর্বাদ।

স্বস্তিক চিহ্ন- বাস্তুশাস্ত্র অনুযায়ী স্বস্তিক চিহ্ন জীবনে শুভ ও সৌভাগ্যের প্রতীক। বাড়ির প্রধান গেট ও মন্দিরে এটি বসালে ইতিবাচক শক্তি ঘরে বৃদ্ধি পায়। বাড়ির উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এটি রাখলে শুভ ফল পাওয়া যায়।

পিতল বা তামার ঘন্টা- সব বাড়িতেই পুজোর ঘণ্টা থাকে। দিনে সকাল এবং সন্ধ্যা দুবেলাতে পুজোর সময় এটি বাজালে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘন্টাটি সবসময় সিংহাসনে উত্তর বা উত্তর-পূর্ব দিকে বসানো উচিত।

শঙ্খ- প্রায় হিন্দুবাড়িতে শঙ্খ থাকে। যার কারণে সৌভাগ্য ও শান্তি বজায় থাকে। সিংহাসনের উত্তর-পূর্ব কোণে শঙ্খ রাখা উচিত। এরফলে বাড়িতে সম্পত্তি বৃদ্ধি পায়।

জল পাত্র- তামার জলপাত্র হিন্দু ধর্ম অনুযায়ী পবিত্র। পুজো করা হয় এই তামার জল পাত্রের মাধ্যমে। এই জলপাত্র কে সমৃদ্ধি ও মঙ্গলের প্রতি হিসেবে ধরা হয়। বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে জল পাত্র রাখলে সংসারে ভারসাম্য বজায় থাকে।

তুলসী গাছ- তুলসীতে দেবী লক্ষ্মীর বাস। এই গাছ বাড়ির সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক শক্তিকে বয়ে নিয়ে আসে। বাড়ির উত্তর পূর্ব বা উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ লাগালে অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চশমা দীর্ঘদিন ঝকঝকে ও ব্যবহারযোগ্য রাখতে খেয়াল রাখুন এই বিষয়গুলি

বয়স্ক বাবা-মাকে নিয়ে পাহাড়ে যাবেন? সঙ্গে রাখতে ভুলবেন না প্রয়োজনীয় এই জিনিসগুলি

সরস্বতী পুজোতে দুই গ্রহের গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

দেবীর আশীর্বাদ পেতে সরস্বতী পুজোর দিন ভুলেও করবেন না এই সমস্ত কাজ

পড়াশোনায় মন নেই শিশুর?  বিশেষ পুজো করলেই মিলবে আশীর্বাদ

জেনে নিন সরস্বতী পুজোর শুভ সময়, পুজো পদ্ধতি ও শুভ রঙ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ