বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যবিত্ত পরিবারের কাছে সরকারি চাকরি মানেই নিরাপত্তা, মোটা বেতন এবং সামাজিক মর্যাদা। ভারতের অধিকাংশ পরিবারের কাছে এখনও এই ধারণাই প্রচলিত।  কিন্তু সেই ধারণার বিপরীতে গিয়ে এক তরুণ ইঞ্জিনিয়ারের সিদ্ধান্ত এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে। হরিয়ানার কাইথালের বাসিন্দা সৌরভ মিত্তল, যিনি এনআইটি কুরুক্ষেত্র থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) প্রায় ১৯ লক্ষ টাকার প্যাকেজে চাকরি পেয়েছিলেন, মাত্র দু’বছরের মধ্যেই সেই চাকরি ছেড়ে দিয়েছেন। সৌরভের এই সিদ্ধান্ত ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা।

মাত্র ২২ বছর বয়সে ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে BPCL-এ যোগ দিয়েছিলেন সৌরভ। মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসেবে সরকারি চাকরিটিকে তিনি প্রথমে ‘স্বপ্নপূরণ’ বলেই মনে করেছিলেন। পরিবারও তাঁর সাফল্যে গর্বিত ছিল। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার পর ধীরে ধীরে বাস্তব অভিজ্ঞতা তাঁর ভাবনাকে বদলে দেয়। সৌরভের দাবি, কর্মস্থলে একাধিক মৌলিক পরিকাঠামোর অভাব ছিল। পাশাপাশি দীর্ঘ কর্মঘণ্টা, ক্রমাগত কাজের চাপ এবং ধীরগতির কর্মসংস্কৃতি তাঁকে হতাশ করে তোলে। তাঁর কথায়, ‘এমন একটি পরিবেশে কাজ করতে চেয়েছিলাম যেখানে দ্রুত শেখার সুযোগ থাকবে এবং নতুন ধারণা নিয়ে কাজ করা যাবে।’

এক সাক্ষাৎকারে সৌরভ জানান, একদিন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে গিয়েই উপলব্ধি করেন যে তিনি যে পথে এগোচ্ছেন, তা তাঁর দীর্ঘমেয়াদি স্বপ্নের সঙ্গে মিলছে না। সেই উপলব্ধিই তাঁকে চাকরি ছাড়ার সাহস জোগায়। তবে সিদ্ধান্তটি সহজ ছিল না। পরিবারের অনেকেই প্রথমে আপত্তি করেছিলেন। বিশেষ করে একটি নিরাপদ সরকারি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তাঁদের কাছে অবাক করার মতো ছিল। পরে অবশ্য সৌরভের পরিকল্পনা এবং লক্ষ্য বুঝে পরিবার তাঁর পাশে দাঁড়ায়। বর্তমানে তিনি মুম্বইয়ে এমবিএ পড়ছেন এবং মার্কেটিং ক্ষেত্রেও কাজ করছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের অভিজ্ঞতা ও ক্যারিয়ার যাত্রা ভাগ করে নিচ্ছেন।

তাঁর বক্তব্য, ‘জীবনে শুধুমাত্র বেতন নয়, কাজের পরিবেশ, শেখার সুযোগ এবং ব্যক্তিগত সন্তুষ্টিও সমান গুরুত্বপূর্ণ।’ সোশ্যাল মিডিয়ায় অনেকেই সৌরভের সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেছেন। অনেক তরুণ তরুণীও তাঁর অভিজ্ঞতার সঙ্গে নিজেদের মিল খুঁজে পেয়েছেন। এমন এক সময়ে, যখন চাকরির নিরাপত্তাকে জীবনের একমাত্র সাফল্য বলে মনে করা হয়, তখন সৌরভ মিত্তলের গল্প নতুন প্রজন্মের কাছে অন্যভাবে কেরিয়ার ভাবনার একটি উদাহরণ হয়ে উঠেছে।

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি