ক্রেন দিয়ে টেনে আনতে হল মিষ্টিকুমড়ো! ভাঙল ওয়েট মেশিনও

একটি কুমড়ো কত বড় হতে পারে? সাধারণত আমরা আমাদের আশেপাশে ১৫ থেকে ২০ কেজির মিস্টিকুমড়ো দেখতে পাই, তাও মাঝেমধ্য়ে। কিন্তু একটি মিস্টিকুমড়োর ওজন হাজার কেজির কাছাকাছি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একটি কুমড়ো কত বড় হতে পারে? সাধারণত আমরা আমাদের আশেপাশে ১৫ থেকে ২০ কেজির মিস্টিকুমড়ো দেখতে পাই, তাও মাঝেমধ্য়ে। কিন্তু একটি মিস্টিকুমড়োর ওজন হাজার কেজির কাছাকাছি, শুনেছেন কখনও? না, একটা কুমড়োর ওজন একশো কিনবা দেড়শো কেজি হয়, সেটাও শোনা যায়নি। সম্প্রতি আমেরিকার ওহিও প্রদেশে এক প্রদর্শনীতে আনা হল একটি মিস্টিকুমড়ো, যার ওজন ছিল ৯৯৬ কেজি! তবে সেটিকে আনতে যথেষ্ট কালঘাম ছোটাতে হয়েছে উদ্যোক্তাদের। সেটিকে রীতিমতো ক্রেন দিয়ে টেনে আনতে হল। এমনকি ওজনযন্ত্র পর্যন্ত ভেঙেছে কয়েকটি।

আমেরিকার ওহিও প্রদেশের ওয়ার্নসবিলে প্রতি বছর স্থানীয় চাষিদের উৎসাহ দিতে আয়োজন হয় কুমড়া মহোৎসবের। এবার ৫৭তম বার্ষিক উৎসব হয়ে গেল সম্প্রতি। সেখানেই আনা হয়েছিল ২,১৯৫ পাউন্ড বা ৯৯৬ কেজি ওজনের বিশাল ওই মিস্টি কুমড়োটি। সেখানকার ডিলনওয়ালে এলাকার বাসিন্দা জেফ থিল মিষ্টি কুমড়োটি চাষ করেছিলেন। এরপর ওই ঢাউস কুমড়ো মাপতে গিয়ে বেশ কয়েকটি ওয়েট মেশিন ভেঙে যায় বলেই জানা গিয়েছএ। তবে বিশাল এক দাড়িপাল্লায় মাপা সম্ভব হয় ওই কুমড়োটি, আর তৈরি হয় এক নতুন রেকর্ড। আর সেখানে আসা পর্যটক ও উৎসাহীরা এই ঢাউস কুমড়ো দেখে হকচকিয়ে যান।

ওই কুমড়োর চাষি জেফ থিল অবশ্য পুরো কৃতিত্ব নেয়নি। তিনি এর কৃতিত্ব দিয়েছেন তাঁর এক বন্ধুকে। থিল জানিয়েছেন, তাঁর এক বন্ধুই এই কুমড়োর বীজ তাঁকে দিয়েছিলেন। এবং তাঁর সাহায্য় ও পরামর্শেই তিনি প্রতিযোগিতা জিততে পারলেন। কিন্তু দুঃখজনক বিষয় ওই ব্য়াক্তি এই বিশাল কুমড়ো দেখে যেতে পারেননি, কারণ ইতিমধ্য়েই ওই বীজ প্রদানকারী ক্য়ান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির