এই মুহূর্তে

চিনে ‘মহার্ঘ’ যৌন মিলন, তিন দশকের মধ্যে প্রথমবার কন্ডোম কর চালু, নিন্দার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক: ফেলো কড়ি, তার পরে যত খুশি যৌন সঙ্গম করো। শুনতে অবাক হলেও সত্যি, এমনই পথ বেছে নিয়েছে চিনের শি জিনপিং সরকার। যৌন মিলনের সময়ে ব্যবহৃত কন্ডোম এবং গর্ভধারণ রুখতে ব্যবহৃত ওষুধের উপরে চালু করা হয়েছে কর। আগামী বছর জানুয়ারি থেকেই কন্ডোম এবং যৌন মিলন সংক্রান্ত ওষুধ কিনতে ১৩ শতাংশ কর গুনতে হবে চিনের বাসিন্দাদের। জনসংখ্যার হার বাড়াতেই এমন আজগুবি পথ বেছে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই শি জিনপিং সরকারের ওই সিদ্ধান্ত নিয়ে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

৩২ বছর আগে ১৯৯৩ সাল থেকে ‘এক সন্তান নীতি’র অংশ হিসেবে কন্ডোম সহ যৌন মিলনে ব্যবহৃত ওষুধের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হয়েছিল। ১৯৮০ থেকে ২০১৫ সাল পর্যন্ত একের বেশি সন্তানের জন্ম দিলেই কঠোর শাস্তির মুখে পড়তে হত চিনা দম্পতিকে। কিন্তু কমিউনিস্ট সরকারের বেডরুমে উঁকি দেওয়ার মতো মারাত্মক কর্মকাণ্ডের ফলে জনসংখ্যা বৃদ্ধির হার তলানিতে গিয়ে পৌঁছয়। ফলে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটে এক দশক আগে

২০১৫ সালে  সরকার পরিবার পিছু দুই সন্তান নেওয়ার অনুমতি দেয়। ভারতের জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত বিখ্যাত শ্লোগান ‘হাম দো, হামারা দো’ অনুসরণ করে। তবে তাতেও একাধিক সন্তান নেওয়ার বিষয়ে খুব একটা আগ্রহী করা যায়নি চিনা দম্পতিকে। বরং জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেতে থাকে। চার বছর আগে ২০২১ সালে নিজেদের সিদ্ধান্ত নিয়ে ডিগবাজি খেয়ে ফের তিনটি সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয়।

চিনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দেশটিতে ১ কোটি ৪৭ লক্ষ নবজাতক ভূমিষ্ঠ হয়েছিল। অথচ তিন সন্তান নেওয়ার অনুমতি দেওয়ার পরে ২০২৪ সালে ৯৫ লক্ষ নবজাতক জন্ম নিয়েছিল। অর্থা‍ৎ ২০২৪ সালের তুলনায় ২০১৯ সালে চিনে শিশুর জন্মের সংখ্যা এক-তৃতীয়াংশ বেশি ছিল।২০২৩ সালে বেজিংয়ে জন্মের তুলনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর ভারত চিনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে ওঠে।

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চূড়ান্ত পর্যায়ে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি, চাঞ্চল্যকর দাবি ইজরায়েলের

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

মিনিয়াপোলিসে আইসিই এজেন্টদের গুলিতে নিহত আরও ১ মার্কিন নাগরিক

পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু, বরাতজোরে রক্ষা ৯ বছরের শিশুর

‘মন্ত্রী আমাদের চাকর’, উপমুখ্যমন্ত্রীর যাওয়ার জন্য রাস্তা বন্ধ করতেই গর্জে উঠলেন রোগীর পরিজন

লজ্জা! পক্ষাঘাত স্ত্রীকে ভ্যানে চাপিয়ে ৩০০ কিমি পথ পেরিয়ে হাসপাতালে পৌঁছলেন ৭৫ বছর বয়সী বৃদ্ধ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ