‘গৃহলক্ষ্মী’ যোজনার ভাতা কে পাবেন? কর্নাটকে শাশুড়ি-বউমাদের গৃহযুদ্ধ শুরু

রাজ্যের কংগ্রেস সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত অবশ্য ‘গৃহলক্ষ্মী’ যোজনার নিয়মাবলী ও শর্ত তৈরি হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ভোটের আগে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় এলেই প্রতি পরিবারের একজন মহিলাকে গৃহলক্ষ্মী যোজনায় প্রতি মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে। আর ওই এক প্রতিশ্রুতিতেই কেল্লাফতে করেছে শতাব্দী প্রাচীন দল। বিপুল জনসমর্থন নিয়ে দক্ষিণী রাজ্যটিতে ক্ষমতায় ফিরেছে। যদিও এখনও ‘গৃহলক্ষ্মী’ যোজনা চালু হয়নি। কিন্তু ওই যোজনার সুফল কে পাবেন, অর্থা‍ৎ ভাতা কে তুলবেন তা নিয়ে ঘরে-ঘরে শাশুড়ি-বউমার লড়াই শুরু হয়েছে।

রাজ্যের কংগ্রেস সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত অবশ্য ‘গৃহলক্ষ্মী’ যোজনার নিয়মাবলী ও শর্ত তৈরি হয়নি। কিন্তু গৃহকর্ত্রী হিসেবে শাশুড়িকেই ওই ভাতা দেওয়ার বিষয়টি চিন্তাভাবনা করছেন সরকারের নীতি নির্ধারক। আর ওই খবর চাউর হতেই বেঁকে বসেছেন বউমা। যেহেতু সংসার চালানোর ঝক্কি তাঁদেরই সামলাতে হয়, তাই কেন গৃহলক্ষ্মী যোজনার বিশেষ ভাতার দাবিদার তারা হবেন না, সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন তাঁরা।

রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী লক্ষ্মী হেব্বালকর জানিয়েছেন, ‘গৃহলক্ষ্মী যোজনার সুবিধা কে পাবেন, তা পরিবারই ঠিক করবে। তবে ভারতীয় সংস্কৃতি অনুযায়ী যেহেতু শাশুড়িই বাড়ির গৃহকর্ত্রী, তাই গৃহলক্ষ্মী যোজনার সুবিধা পাওয়ার কথা শাশুড়ির। তিনি যদি মনে করেন তাহলে বউমাকে ওই যোজনার উপভোক্তা হিসেবে মনোনীত করতে পারবেন।’ একই কথা বলেছেন রাজ্যের পূর্তমন্ত্রী সতীশ জারকিহোলি। মহিলা সংগঠনগুলির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, গৃহলক্ষ্মী যোজনা বাবদ ভাতা নিয়ে যদি পরিবারের পক্ষ থেকে সহমতের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হয়, তাহলে শাশুড়ি ও বউমাদের মধ্যে বরাদ্দ ভাতা সমান ভাগে ভাগ করে দেওয়া হোক।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ