‘ঠাম্মাকে মেরো না..’ মায়ের কাছে করুণ আর্তি খুদের, ভিডিও ভাইরাল হতেই তোলপাড়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুত্রবধূর দ্বারা শাশুড়িকে চরম নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। মা পেটাচ্ছে ঠাম্মাকে, নির্মম ভিডিওটি ধারণ করেছে খোদ বৃদ্ধার নাতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সমাজ! কোথাও শাশুড়ি বৌমাকে ধরে মারধর করছে, আবার কোথাও শাশুড়িকে ধরে মারধর করছে। দুটোই সমান অপরাধ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুত্রবধূর দ্বারা শাশুড়িকে চরম নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। মা পেটাচ্ছে ঠাম্মাকে, নির্মম ভিডিওটি ধারণ করেছে খোদ বৃদ্ধার নাতি। ঘটনাটি ঘটেছে, পঞ্জাবের গুরুদাসপুর জেলার কোঠা গ্রামে। যদিও ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই পুলিশ এবং মহিলা কমিশন উপযুক্ত ব্যবস্থা নিয়েছে।

ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, বৃদ্ধা মহিলা মাটিতে বসে আছেন। তাঁর পুত্রবধূ জোর করে তাঁর চুল টেনে ধরেছেন। এরপর তিনি একটি স্টিলের গ্লাস ছুঁড়ে মারলেন তাঁকে এবং বারবার তাঁকে থাপ্পড় মারলেন। বৃদ্ধা শাশুড়িকে রীতিমতো নির্মমভাবে মারধর করছেন মহিলা। তখন অসহায় বৃদ্ধা তার ছেলের কাছে তাকে বাঁচানোর জন্য অনুনয় করছেন। মায়ের কীর্তির পুরো ঘটনাটি ভিডিও করেছেন নাতি। ভিডিওতে, নাতি বারবার করে তার মাকে ঠাম্মাকে আঘাত করতে না করছেন। কিন্তু তিনি তাকে থামাতে কোনও হস্তক্ষেপ করছেন না। হামলার পর, বৃদ্ধা মহিলার শ্বাসকষ্ট শুরু হয় এবং তিনি অত্যন্ত ভীত হয়ে পড়েন। বিষয়টি টিব্বার থানায় পৌঁছেছে। একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ভিডিওটির তদন্ত শুরু করেছে, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হওয়ার পর পঞ্জাব রাজ্য মহিলা কমিশন স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি দেখছেন। পুলিশ ভিডিওটির তদন্ত শুরু করেছে। কমিশন গুরুদাস পুরের এসএসপিকে চিঠি লিখে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করতে বলেছেন। ২ অক্টোবরের মধ্যে ব্যবস্থা গ্রহণের প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে। এই ঘটনাটি কেবল গ্রামেই নয়, সমগ্র অঞ্চলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বৃদ্ধা মহিলার উপর হামলার নিন্দা জানাচ্ছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে।

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের