বিশেষ বার্তা-সহ বোতল ভেসে এল ৩৭ বছর পর!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বোতলের ভিতরে কোনও চিঠি বা সাংকেতিক বার্তা লিখে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার রীতি দীর্ঘদিনের। একটা সময় যখন টেলি যোগাযোগ ব্য়বস্থা এত উন্নত ছিল না তখন এই ভাবেই কাঁচের বোতলের ভিতর বার্তা লিখে সমুদ্রে ভাসিয়ে দিতেন বিপদে পড়া নাবিকরা। একমাত্র আশা ওই বার্তা পেয়ে যদি কোনও জাহাজ উদ্ধার করতে আসে। সেরকমই জাপানের এক ছাত্র একটি বিশেষ বার্তা লিখে একটি বোতলে পুরে ছিপি আটকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন।

অবশেষে ওই বোতলটি উদ্ধার হল ৬,০০০ কিমি দূরে হাওয়াই দ্বীপে। আর আশ্চর্যের বিষয় জাপান থেকে ওই বোতলটি সমুদ্রে ভেসে হাওয়াই দ্বীপে আসতে সময় নিল ৩৭ বছর! পূর্ব টোকিও-র চিবা এলাকার চোসি হাই স্কুলের একদল ছাত্র এরকম ৭৫০টি বোতল সমুদ্রে ভাসিয়েছিল ১৯৮৪-৮৫ সালের মধ্য়ে। তাঁদের উদ্দেশ্য ছিল সমুদ্রের ঢেউয়ের প্রবাহের অভিমুখ খোঁজা।

ওই সমস্ত বোতলের ভিতর জাপানি, পর্তুগিজ এবং ইংরেজি ভাষায় লেখা চিঠিতে মূলত লেখা ছিল যদি এই বোতলের ভিতর বার্তা কেউ পেয়ে থাকেন তবে তাঁরা প্রেরকের সঙ্গে যোগাযোগ করুন। তাতে ওই জাপানি স্কুলের ন্য়াচারাল সায়েন্স ক্লাবের একটি ঠিকানা উল্লেখ ছিল।

জানা যাচ্ছে, এর আগে পর্যন্ত ৫০টি বোতল উদ্ধার হয়েছিল। যা পাওয়া গিয়েছিল জাপানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কাগোসিমা এলাকার সমুদ্র সৈকতে। এবার ৫১তম বোতলটি এবার উদ্ধার হল চলতি বছরের গত জুন মাসে হাওয়াই দ্বীপে। ৯ বছরের এক বালিকা সমুদ্র সৈকতে ওই বোতলটি খুঁজে পায়। জানা যাচ্ছে বোতলের ভিতরে পোস্টকার্ড সাইজের ওই বিশেষ বার্তাটি এখনও অক্ষত আছে এবং পড়া যাচ্ছে।

ওই বোতলগুলি সমুদ্রে ভাসিয়ে দেওয়ার ৩৭ বছর পর ৬০০০ কিমি দূরে উদ্ধার হল ৫১তম বোতলটি। এর আগে ১৯ বছর আগে পাওয়া গিয়েছিল ৫০তম বোতলটি। জাপানের ওই স্কুলের কর্তৃপক্ষ দারুণ খুশি ৫১ নম্বর বোতলটির খোঁজ পাওয়ায়। তাঁরা জানিয়ে দিয়েছে, আশা করছি আরও বোতল পাওয়া যাবে কোনও না কোনও দেশে। এখন শুধুই অপেক্ষা।

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

দিদা-ঠাকুমার হেঁশেলের হারানো পদ, বানিয়ে ফেলুন আদা মাগুরের এই সুন্দর রেসিপি

এনআরএসের শৌচাগার থেকে উদ্ধার নার্সের রহস্যজনক দেহ, আত্মহত্যা নাকি খুন, উঠছে প্রশ্ন!

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকুলিয়ায় গ্রেফতার ১

বদলের বাংলায় কলকাতায় রবিবার মেগা কর্মসূচি, আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা

গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখছেন? অজান্তেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?