চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাঙ্ঘাতিক! মাঠজুড়ে লাশের ছড়াছড়ি, একসঙ্গে ২৫ শকুনের মৃত্যুতে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক ঘটনা! মাঠজুড়ে লাশের ছড়াছড়ি, একসঙ্গে ২৫ টি শকুনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উত্তর প্রদেশের লখিমপুর খেরি থানার অন্তর্গত সেমরিয়া গ্রামে। সেখানকার একটি মাঠ থেকে পঁচিশটি বিপন্ন প্রজাতির শকুনের দেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু কীভাবে তাদের মৃত্যু হল? জানা গিয়েছে, কয়েকটি মৃত কুকুরকে ভক্ষণ করে ওই ২৫ শকুনের মর্মান্তিক পরিণতি হয়েছে। কিন্তু ওই কুকুর মরল কীভাবে? তাঁদের শরীরে কোনও বিষ ছিল নাকি? সূত্রের খবর, গ্রামজুড়ে হিংস্র কুকুরদের আনাগোনা। যারা প্রায়শই গ্রামবাসীদের ছাগলদের আক্রমণ করত।

সেই কারণেই একজন গ্রামবাসী একটি কঠিন পদক্ষেপ নেয়। ভাতের সঙ্গে কীটনাশক মিশিয়ে কুকুরদের খাইয়ে দেয়। যার ফলে একটি কুকুর মারা যায়। আর তাকে খেতেই একঝাঁক শকুন সেখানে জড়ো হয়। বিষটি এতটাই মারাত্মক ছিল যে, কুকুরটির মাংস খেয়ে ২৫টি শকুন ঘটনাস্থলেই মারা যায় এবং আরও পাঁচটিকে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায়। এরপর বন বিভাগকে খবর দেওয়া হলে, শকুনের মৃতদেহগুলি লরিতে তুলে নিয়ে যায়। এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে সেমরিয়া গ্রামবাসীরা জানিয়েছেন, বহু বছর ধরে তাঁরা এত বড় শকুনের ঝাঁক দেখেননি। যখন প্রায় ৪০টি শকুন প্রথমে কুকুরটির মৃতদেহ ভক্ষণ করতে জড়ো হয়, তখন গ্রামবাসীরা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন। কিন্তু তাঁদের সেই আনন্দ শীঘ্রই শোকে পরিণত হয়। শকুনগুলো গ্রামবাসীদের চোখের সামনেই যন্ত্রণায় ছটফট করতে মারা যায়। মাঠে শকুনের মৃতদেহের স্তূপ তৈরি হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ২৫টি শকুন ঘটনাস্থলেই মারা যায়।

এই ঘটনায় গ্রামবাসীদের অভিযুক্ত করা হয়েছে। দুধওয়া টাইগার রিজার্ভ বাফার জোনের ডিএফও কীর্তি চৌধুরী জানিয়েছেন, একজন কৃষক তাঁর ছাগল ও অন্যান্য পশুদের জমিতে ঢুকে পড়া নিয়ে চিন্তিত ছিলেন। সেই কারণেই তিনি চালে কীটনাশক মিশিয়ে কুকুরদের খাইয়ে দেয়। সেটি খেয়ে কুকুরটি মারা যায়। আর সেটা খেয়ে শকুনগুলোরও মৃত্যু হয়। বন বিভাগ শকুনগুলোর ময়নাতদন্ত করছে। কর্মকর্তাদের মতে, বিষের সঠিক প্রভাব নিশ্চিত করার জন্য শকুনগুলোর নাড়িভুঁড়ি সংরক্ষণ করে বেরেলির আইভিআরআই-তে পাঠানো হচ্ছে। তবে শকুনের এই মৃত্যু একটি বড় পরিবেশগত বিপর্যয় ছাড়া আর কিছুই নয়। শকুনেরা এমনিতেই বিপন্ন প্রাণী, এবং সরকার বাঘ সংরক্ষণাগারের কাছে অভয়ারণ্য স্থাপন করে তাদের রক্ষা করার কাজ করছে। সেই জায়গায় একটি নির্দিষ্ট স্থানে ২৫ শকুনের মৃত্যু একটি বড় ধাক্কা। বর্তমানে, গুরুতর অসুস্থ পাঁচটি শকুনকে বাঁচানোর চেষ্টা চলছে। বন বিভাগও এই বিষয়ে আইনি ব্যবস্থা তদারকি করছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ