এই মুহূর্তে

‘মন্ত্রী আমাদের চাকর’, উপমুখ্যমন্ত্রীর যাওয়ার জন্য রাস্তা বন্ধ করতেই গর্জে উঠলেন রোগীর পরিজন

নিজস্ব প্রতিনিধি: রাস্তা কনভয় নিয়ে যাচ্ছেন মন্ত্রী, তাই রাস্তায় পুরো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কিন্তু ওই রাস্তা দিয়েই রোগীকে নিয়ে যাচ্ছিলেন পরিজন, কিন্তু রাস্তা আটকে দেওয়ায় স্বাভাবিকভাবেই রোগীকে নিয়ে যেতে বাধাপ্রাপ্ত হন ওই অ্যাম্বুলেন্স কর্মী। এদিকে রোগীর খুব গুরুতর অবস্থা, তাঁকে নিয়ে যেতে হবে হাসপাতালে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আবেগঘন হয়ে রোগীর পরিজন বলেই ফেললেন, ‘কনভয়ের জন্যে রোগীকে যেতে দিচ্ছেন না, মন্ত্রীরা তো সমাজের চাকর’! এই হৃদয় বিদারক ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এটি উত্তরপ্রদেশের আজমগড়ের ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আজমগড়ে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের কনভয়ের জন্যে একটি সবুজ করিডোর তৈরি করা হচ্ছে। যার জন্যে ওই রাস্তার ট্র্যাফিক বন্ধ করে দেওয়া হয়েছে। তখনই একটি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সেখান দিয়ে যাচ্ছিল। চালক সবুজ করিডোর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করলে ইউনিফর্মধারী পুলিশ অফিসাররা তাঁকে বাধা দেয়। কিন্তু রোগীর অবস্থা সঙ্কটজনক ছিল। তাই রোগীর আত্মীয় বারবার রোগীর জরুরী অবস্থা তুলে ধরে বলছিলেন, “রোগীকে নিয়ে যাচ্ছি। মরে যাবে সে। ভিআইপির জন্যে রোড বন্ধ করে দিলেন। আমাদের কি কোনও দাম নেই। মেরে ফেলবেন নাকি! অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। রোগীর খুব খারাপ অবস্থা, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছতে হবে। ছেড়ে দিন আমাদের। নয়তো রোগী মরে যাবে। ইমার্জেন্সি আছে! আর কতক্ষণ অপেক্ষা করব?”

 

এরপর পুলিশ কর্মকর্তারা রোগীর পরিজনদের বলেন, ‘স্যার, কনভয় আসছে। আর ২ মিনিট অপেক্ষা করুন। আদেশ আছে, আমরা কিছুই করতে পারব না। আর কিছুক্ষণ অপেক্ষা করে যান। কনভয় চলে যাক। ছেড়ে দেবো। আপনারা গাড়ি সাইড করে নিন।’ এরপর হতাশ অ্যাম্বুলেন্স চালক বলেন, ‘আর আপনাকে কিছু বলব না। এই মন্ত্রীরা নিজেদের বলেন না তাঁরা আমাদের চাকর, সমাজের সেবক, তাহলে কোথায় গেল এই প্রতিশ্রুতি?’ এই ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে। যা আবারও ভিআইপি সুবিধা, জরুরি জনসাধারণের চাহিদার বৈষম্য নিয়ে প্রশ্ন উঠেছে! যদি কনভয়কে অগ্রাধিকার দেওয়া হয়, প্রকৃত জরুরি পরিস্থিতিতে বেসামরিক নাগরিকরা বিলম্বের সম্মুখীন হবেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি নিয়ে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন, অনেকেই জীবন-হুমকিপূর্ণ জরুরি অবস্থার চেয়ে মন্ত্রীদের অগ্রাধিকার দেওয়ার সমালোচনা করেছেন!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইলেকট্রিক স্কুটারে বারবার আগুন , OLA- র সিইওর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

প্রেমদিবসে ডিনারের পরেই স্ত্রীর গলা কেটে খুন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কীর্তি শুনলে শিউড়ে উঠবেন

১২ বছরের ‘বিস্ময়’ বালক বাড়িতেই বানিয়ে ফেলল পারমাণবিক চুল্লি

৭০ বছরের বৃদ্ধ বাবাকে নৃশংসভাবে কুপিয়ে খুন নেশাগ্রস্ত কুপুত্রের

ভালবাসা দিবসে খাবারের খরচ ১.৩০ লক্ষ, মুম্বইয়ের যুবকের সুইগি বিল দেখে চক্ষু চড়কগাছ

‘চেক বাউন্স’ মামলায় আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি, কী বললেন অভিনেত্রী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ