মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

মাত্র ১৮ বছর বয়সে কলেজের প্রফেসর হয়ে গিনেস ওয়ার্ল্ড অফ রেকর্ডসে নাম লেখালেন এই তরুণ। যা কিনা তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার চেয়ে কম কিছু নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স সত্যই নিছক সংখ্যা মাত্র! আবারও প্রমাণিত হল। ১৮ বছর বয়সে সাধারণত একজন মানুষ উচ্চ শিক্ষার জন্য কলেজে ভর্তি হতে পারেন। কিন্তু এই বয়সে কেউ কী কলেজের অধ্যাপক হতে পারেন? উত্তর হ্যাঁ। এবার সেটাই প্রমাণ করলেন আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা নাথান টমাস। মাত্র ১৮ বছর বয়সে কলেজের প্রফেসর হয়ে গিনেস ওয়ার্ল্ড অফ রেকর্ডসে নাম লেখালেন এই তরুণ। যা কিনা তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার চেয়ে কম কিছু নয়। যে বয়সে তরুণরা উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হন, সেই বয়সেই নাথান তাঁর সমবয়সী শিক্ষার্থীদের পড়াচ্ছেন। এই সাফল্যের মাধ্যমে নাথান ভেঙে দিলেন ৩০৬ বছরের একটি পুরনো রেকর্ড।

মাত্র ১৮ বছর ৩৪৬ দিন বছর বয়সেই তিনি কলেজের অধ্যাপক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এখন তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক। জানা গিয়েছে, বর্তমানে নাথান মিয়ামি ডেড কলেজের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। সেখানে তিনি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের প্রোগ্রামিং এবং প্রযুক্তিগত বিষয় শেখান। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, তাঁর ক্লাসের অনেক শিক্ষার্থীই তাঁর সমবয়সীই। এটা যেমন গর্বের বিষয় তেমনি চ্যালেঞ্জিংও। কারণ তাঁর বয়সীরা তাঁকে শিক্ষক হিসেবে সম্মান নাও করতে পারেন। এই বিষয়ে নাথান জানিয়েছেন, ‘সমবয়সী ছাত্রদের পড়াতে আমি কখনও দ্বিধাবোধ করিনি। আমি বিশ্বাস করি যে, শেখাটা বয়স দিয়ে নির্ধারিত হয় না, বরং কৌতূহল এবং নিষ্ঠা দিয়ে হয়। সবাই শিখতে, উন্নতি করতে এবং বিকশিত হতে ক্লাসে আসে। আমার সবচেয়ে বড় আনন্দ হয়, যখন আমার পড়ানোর পর ছাত্ররা কঠিন বিষয়গুলি সহজে নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারে।’

জানা গিয়েছে, খুব অল্প বয়সেই ফ্লোরিডা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে কলেজ জীবন শুরু করেছিলেন নাথান। সেখান থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয় স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এরপরেই তিনি বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার ধাপ পেরিয়ে অবশেষে অধ্যাপনার ডিগ্রি অর্জন করেন। তিনি জন্মসূত্রে প্রকৌশলীদের পরিবারে বেড়ে উঠেছেন। তাঁর মা তাঁকে গণিতের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলেছিলেন। যে কারণে অল্প বয়স থেকেই তিনি বিজ্ঞানেকে আয়ত্ত করে ফেলেন। ছোটবেলা থেকেই তাঁর মা তাঁকে কঠিন গাণিতিক সমস্যাগুলো সহজে বুঝতে সাহায্য করেছেন। তবে প্রকৌশলবিদ্যা পড়ানোর পাশাপাশি নাথান এই মুহূর্তে মায়ামি বিশ্ববিদ্যালয় আইন অনুষদে আইন নিয়েও পড়াশোনা করছেন।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম