এক বালতি খুচরো দিয়ে বেতন, বাড়ি ফিরতে গলদঘর্ম অবস্থা কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিসের বস এবং তাঁর কর্মচারীর মধ্যে সম্পর্কের সমীকরণ যে খুব একটা ভালো হয়না সেটা অল্পবিস্তর সকলেরই জানা। রাগ, অভিমান, প্রত্যাশা সবকিছু মিলিয়ে প্রায় সব ক্ষেত্রেই একটা গুরুগম্ভীর সম্পর্ক থাকে তাঁদের দুজনের মধ্যে। কিন্তু তাই বলে বস সচরাচর কোনও কর্মচারীরই ক্ষতি চান না। কিন্তু রিয়ানের ক্ষেত্রে বিষয়টি হয়েছে ঠিক উল্টো। রিয়ানের সঙ্গে তাঁর বসের এমনই দুষ্টু-মিষ্টি ইয়ার্কির সম্পর্ক যে বস তাঁকে মাসের শেষে বেতন দিয়েছে খুচরোয়। মাসের শেষে একটি ৩০ কেজি ওজনের একটি খুচরো ভর্তি বালতি পেয়ে কার্যত বাক্রুদ্ধ রিয়ান।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই রিয়ানের বেতন আটকে রেখেছিলেন তাঁর বস। বারংবার টাকা চাইলেও কোনও লাভ হচ্ছিল না। এই নিয়ে দীর্ঘদিন ধরেই রিয়ানের সঙ্গে তাঁর বসের বচসাও চলছিল। এরপর দিন কয়েক আগে হঠাৎই তাঁর বস তাঁকে ম্যাসেজ করে জানান যে, তিনি রিয়ানের পাওনা টাকা মিতিয়ে দিতে চান কিন্তু এই মুহূর্তে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব নয়। তাই সে নগদ টাকায় রিয়ানকে বেতন দেবেন। সে কথা অনুযায়ী রিয়ান তাঁর বসের সঙ্গে দেখাও করেন।

এরপরই তাঁর বস তাঁর হাতে একটি খুচরো টাকার বালতি ধরিয়েছেন বলে জানা গিয়েছে। খুচরো ভর্তি ওই বালতির অজন প্রায় ৩০ কেজি ছিল বলেও সোশ্যাল মিডিয়াতে রিয়ান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি তাঁর সম্প্রতি হওয়া এই অদ্ভুত অভিজ্ঞতা ছবিসহ বর্ণনা করেছেন।পেশায় বারের কর্মচারী রিয়ান এক বালতি বেতন পাওয়ার পরে প্রথমে ভেবেই পায়নি কীভাবে ওই ভারী বালতি নিয়ে তিনি বাড়ি যাবেন। কিন্তুই শেষমেশ ওই বালতি ভর্তি খুচরো তিনি বাড়ি নিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানা গিয়েছে।

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী