কী হবে আফগানিস্তানের বিউটি পার্লারগুলোর

গত ১৫অগষ্ট আফগানিস্তানের দখল নিয়েছিল তালিবান। এরপর খেকে বহু ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ববাসী। বর্তমানে আফগানিস্তানে সরকার গঠন করেছে তালিবান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গত ১৫অগষ্ট আফগানিস্তানের দখল নিয়েছিল তালিবান। এরপর খেকে বহু ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ববাসী। বর্তমানে আফগানিস্তানে সরকার গঠন করেছে তালিবান। যদিও তালিবান নেতারা বলেছিলেন, আগের বারের মতো তাঁরা অতটা গোঁড়ামি দেখাবে না। কিন্তু কার্যক্ষেত্রে তার দেখা নেই। বিশেষ করে মহিলাদের অবস্থা সবচেয়ে খারাপ। এরমধ্য়ে অন্যতম হল বিউটি পার্লারগুলি। আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর প্রায় সমস্ত বিউটি পার্লার বন্ধ হয়ে গিয়েছে। কিছু পার্লারে ঢুকে তালিবান যোদ্ধারা হুমকি দিয়েছে, আর বাকিগুলো ভয়েই বন্ধ করে দিয়েছে বলে সূত্রের খবর।

ইতিমধ্য়েই সোশ্য়াল মিডিয়ায় বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, বিউটি পার্লারের গায়ে সেঁটে থাকা মহিলা মডেলদের ছবিতে রং বা কালি মাখিয়ে দিতে। আবার কোনও কোনও জায়গায় সেগুলি ছিঁড়ে বা ভেঙেও ফেলা হচ্ছে। রাজধানী কাবুলে এক বছর চল্লিশের বিধবা একটি বিউটি পার্লার চালাতেন। ২০১৫ সালে তাঁর স্বামী মারা যাওয়ার পর তিনি ওই বিউটি পার্লার খুলেই পাঁচ সন্তানের লালন-পালন করছিলেন। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কয়েকজন বন্দুকধারী তাঁর পার্লারে ঢুকে তাঁকে গুলি করার হুমকি দেয়। এরপর সামনের জানালার কাচও ভাঙচুর করে হুমকি দেয়। সেদিনের পর থেকে আর বাইরে বের হননি তাঁর। এখন সংসার কীভাবে চলবে, সেটা তিনি জানেননা।

আফগানিস্তানে এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালিবান ক্ষমতায় ছিল। সেবারও বিউটি পার্লার বন্ধ করার ফতোয়া জারি করেছিল তাঁরা। সেই সময় মহিলারা মুখ ঢাকা পোশাক না পরলে তাদের বেত্রাঘাত করা হতো। এমনকি নখে নেলপলিশ লাগালে অনেকের আঙুলও কেটে নেওয়ার নজির ছিল। ফলে দেশের ক্ষমতা তালিবানদের হাতে যাওয়ার পরই আতঙ্কে আফগানরা বিউটি পার্লার বন্ধ করে দিয়েছিলেন। যে কয়েকটা চালু ছিল সেগুলিও হুমকি ও ভাঙচুরের ফলে বন্ধ।

যদিও ‘আফগানিস্তান ওমেন চেম্বার অফ কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রি’ বা এডাব্লিউসিসিআই জানিয়েছে, গোপনভাবে কিছু পার্লারে কাজ হচ্ছে। ৬৪ বছর বয়সী সায়মা আলি এখন যুক্তরাষ্ট্রে থাকেন। ২০ বছর আগের তালিবান শাসনের সময় যে গোপনে বিউটি পার্লার চলত সেটা তিনিই প্রথম জানিয়েছিলেন। সায়মা আলি জানিয়েছেন, ২০০৩ সালে কাবুলে এক বিউটি স্কুলে প্রশিক্ষণ দিতে গিয়ে এমন গোপন পার্লারের কথা শুনেছিলেন। তাঁর দাবি, ওই পার্লারগুলোতে তালিবান যোদ্ধাদের স্ত্রীরাও যাতায়াত করতেন।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়