কথায়-কথায় পরমাণু বোমা হামলার হুমকি, টমেটো কিনতে গিয়ে অজ্ঞান হচ্ছেন পাকিস্তানিরা

পাকিস্তানের মন্ত্রীরা ভারতে পারমাণবিক বোমা ফেলার হুমকি দিয়েছিলেন, কিন্তু আজ ৭৫ টাকায় একটি টমেটো কিনতে গিয়েই চোখে জল ফেলছে দেশটি, নেতারাও সংসদে বিলাপ করছেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে না, ‘পাপ বাপকেও ছাড়ে না’, কথায় কথায় পারমাণবিক বোমা ফেলার হুমকি দেওয়া দেশটি এখন একটি টমেটোর দামেই কাবু। সে দেশে এখন একটি টমেটোর দাম ছাড়িয়েছে ৭৫ টাকা, অর্থাৎ এক কেজির দাম ৬০০ টাকার বেশি। দ্রব্য মূল্যের এই আকাশছোঁয়া দামে ভিমরি খেয়ে পড়েছে দেশটি। জঙ্গি তৈরি করে যে দেশটি, কথায় কথায় বোমা ফেলার হুমকি, সে দেশই এখন একটি টমেটো কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছে। কিছুদিন আগে পর্যন্তও পাকিস্তানের মন্ত্রীরা ভারতে পারমাণবিক বোমা ফেলার হুমকি দিয়েছিলেন, কিন্তু আজ ৭৫ টাকায় একটি টমেটো কিনতে গিয়েই চোখে জল ফেলছে দেশটি, নেতারাও সংসদে বিলাপ করছেন। ভারতে পহেলগাঁও হামলার আগে পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদ বলেছিলেন, তিনি ভারতকে জিজ্ঞাসা বলেছিলেন কেন দেশটি প্রচুর পরিমাণে বোমা মজুত রেখেছে। তারপরেই ভারত ‘অপারেশন সিঁদুর’ হামলা চালিয়েছিল দেশটির উপর, পাকিস্তানি অস্ত্রের উপর রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ভারত, যাতে রীতি মতো নতজানু হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী।

অন্য দেশের উপর আক্রমণ শানানোর শাস্তি এখন পাচ্ছে, কেননা দেশটি বর্তমানে চরম মুদ্রাস্ফীতির সঙ্গে লড়ছে। দেশটিতে এক মাসে টমেটোর দাম প্রায় ৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজির দাম ৬০০ টাকায় পৌঁছেছে, সুতরাং মাত্র একটি টমেটোর দাম ৭৫ টাকায় পৌঁছেছে, যাতে কিনা মাথায় হাত পাকিস্তানি মধ্যবিত্তদের। যার ফলে পাকিস্তানে জনসাধারণের ক্ষোভ আরও তীব্রতর হয়ে উঠেছে, এবং রাস্তা থেকে সংসদ পর্যন্ত বিক্ষোভ শুরু হয়েছে। পাকিস্তানের সংসদে হট্টগোলের মধ্যে, কিছু এমপি টমেটোর জন্য ঋণ দাবি করেছেন। পাশাপাশি কিছু পাক সাংসদ পাকিস্তানের সেই দিনগুলির কথা স্মরণ করেছেন, যখন টমেটো সস্তায় পাওয়া যেত। একটি ভাইরাল ভিডিওতে একজন সাংসদকে টমেটোর দাম নিয়ে বলতে দেখা যাচ্ছে যে, ‘আমাদের টমেটো কেনা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। একটি টমেটোর দাম ৭৫ টাকা।’ তবে পাকিস্তানে টমেটোর দাম হঠাৎ কেন বাড়ল? আসলে বর্তমানে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বন্ধ রয়েছে। দুই দেশের মধ্যে অবিরত যুদ্ধের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে দুই দেশের সীমান্ত। সেটাই পাকিস্তানে উচ্চ মুদ্রাস্ফীতির প্রধান কারণ।

সংঘর্ষ এবং বিমান হামলার পর ১১ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। ইস্তাম্বুলে সাম্প্রতিক শান্তি আলোচনাও ব্যর্থ হয়েছে, ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এখনও বন্ধ রয়েছে। যার ফলে বাণিজ্য ব্যাহত হয়েছে। আর এই সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার কারণে বার্ষিক ১০ লক্ষ ডলার ক্ষতি হয়েছে। ভারত থেকে আমদানি বন্ধ হয়ে গিয়েছে। পাকিস্তান আগে টমেটোর জন্য আফগানি স্তানের উপর নির্ভর করত, কিন্তু এখন সেই সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে টমেটোর দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। একটি প্রতিবেদন অনুসারে, বর্তমানে পাকিস্তান জুড়ে সবজির দাম রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। শুধু টমেটো নয়, রসুন ৪০০ টাকা কেজি, আদা ৭৫০ টাকা কেজি, মটর ৫০০ টাকা কেজি এবং পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এমনকী ধনে পাতাও প্রতি ছোট গোছা ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না’, ওরাকল ছেড়ে কোন পথে সাফল্য পেলেন কলকাতার এই যুবক?

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর