অস্ত্রোপচারের মাঝেই নার্সের সঙ্গে ‘উদ্দাম যৌনলীলা’, কাঠগড়ায় পাক চিকিৎসক, মামলা দায়ের ব্রিটেনে

দীর্ঘ ২ বছর মামলা চলার পর অবশেষে চলতি সপ্তাহে ব্রিটেনের একটি মেডিকেল ট্রাইব্যুনাতে এই মামলার শুনানি হয়েছে। যেখানে অভিযুক্ত চিকিৎসক সুহেল আনজুম তাঁর ভুল স্বীকার করে নিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! সার্জারি বা অস্ত্রোপচার করতে করতে নার্সের সঙ্গে রোমান্স করছেন খোদ চিকিৎসক। তারপর? যদিও ঘটনাটি এদেশের নয় বিদেশের। এবার ব্রিটেনের টেমসাইড জেনারেল হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন হাসপাতাল কর্তৃপক্ষ। যিনি অস্ত্রোপচারের মাঝখানে রোগীকে অপারেশন টেবিলে রেখেই পাশের কেবিনে কর্তব্যরত একজন নার্সের সঙ্গে প্রেমে ভেসে যান। যদিও ঘটনাটি ঘটেছে ২০২৩ সালের সেপ্টেম্বরে। দীর্ঘ ২ বছর মামলা চলার পর অবশেষে চলতি সপ্তাহে ব্রিটেনের একটি মেডিকেল ট্রাইব্যুনাতে এই মামলার শুনানি হয়েছে। যেখানে অভিযুক্ত চিকিৎসক সুহেল আনজুম তাঁর ভুল স্বীকার করে নিয়েছেন। প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর, ব্রিটেনের টেমসাইড জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে কনসালট্যান্ট অ্যানেস্থেটিস্ট সুহেল আনজুমকে (৪৪) একজন নার্সের সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। যিনি একজন পাকিস্তানের বাসিন্দা। এই ঘটনার পরে তিনি ব্রিটেন ছেড়ে চলে যান এবং বর্তমানে তিনি তাঁর দেশে চিকিৎসাধীন।

এই ঘটনায় অভিযোগকারীর আইনজীবী যুক্তি দেখিয়েছেন যে, ঘটনার দিন আনজুম তাঁর ক্লায়েন্টকে অস্ত্রোপচারের মাঝখানে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিলেন। তখন রোগীর পিত্তথলি অপসারণের অস্ত্রোপচার করা হচ্ছিল। এই ঘটনায় ওই হাসপাতালের কাউন্সিলর অ্যান্ড্রু মলয় শুনানিতে বলেছেন যে, ঘটনার দিন হাসপাতালের পাঁচটি অস্ত্রোপচারের জন্য আনজুমকে অ্যানেস্থেটিস্ট করা হয়েছিল। তৃতীয় অপারেশনের সময়, মাঝপথে আনজুম অপারেশন থিয়েটার থেকে বিশ্রামের জন্য বেরিয়ে গিয়েছিলেন। চমকপ্রদ বিষয় হল সেদিন আনজুম একমাত্র অ্যানেস্থেটিস্ট ছিলেন হাসপাতালের। তিনি দায়িত্বজ্ঞানহীনতার মতো কাজ করেছেন। তবে ক্লান্ত হলে চিকিৎসকেরা বিশ্রামের জন্য বিরতি নিতে পারেন। কিন্তু আনজুমের ক্ষেত্রে বিষয়টি অন্যরকম ছিল। যখন এটি ঘটেছিল, তখন অ্যানেস্থেটিক নার্স কিছুক্ষণের জন্য দায়িত্ব নিয়ে ছিলেন। কিন্তু যখন আনজুম অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যান, তখন তিনি নার্সকে ইঙ্গিত দেন যে, তিনি বাথরুমে যাচ্ছেন। যেটি ওটি থেকে কিছু দূরে অবস্থিত। কিন্তু আরেকজন নার্স যখন আরেকটি অপারেশনের প্রস্তুতির জন্য কিছু সরঞ্জাম আনতে পাশের ওটিতে যান। তখন তিনি আনজুমকে নার্সের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

এরপর নার্স সেখান থেকে চলে যান। আট মিনিট পর আনজুমও চলে যান। তবে, অপারেশন টেবিলে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা রোগীর কিছুই হয়নি, তাঁর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। এরপরই প্রত্যক্ষদর্শী নার্স তার ম্যানেজারকে এই ঘটনাটি জানান। এবং আনজুমের বিরুদ্ধে মামলা দায়ের হয়। কেননা আনজুমের গাফিলতিতে রোগীর মৃত্যু হতে পারত। শুনানিতে আনজুম ট্রাইব্যুনালকে দোষ স্বীকার করে বলেছেন যে, তিনি তার কাজের প্রতি আগ্রহী, কিন্তু এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছিল যখন তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাল যাচ্ছিল না। তার সন্তান মারা গিয়েছিল। তাঁর স্ত্রী জন্মগত আঘাতের শিকার হয়েছিলেন, যার ফলে তার উপর অতিরিক্ত পারিবারিক দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছিল। পরিবারকে সাহায্য করার জন্য তিনি সেদিন কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের