এই মুহূর্তে

 ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রথম ২৪ ঘন্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ ৭,১৯৩ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ইসলামি বিপ্লবী শাসনতন্ত্রের অবসান ঘটাতে যুদ্ধে নেমে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে বিশেষ বন্ধু ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে বোমা আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেইনি সহ দেশটির শীর্ষ নেতাদের সিংহভাগকেই নিকেশ করেছে। তবে ইরানের পাল্টা হামলায় বেশ কয়েকটি যুদ্ধবিমান ও একাধিক মিসাইলও ধ্বংস হয়েছে মার্কিন সেনার। প্রথম ২৪ ঘন্টায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কত খরচ হয়েছে জানেন? অঙ্কটা শুনলে মাথা ঘুরে যাবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধে বি-১, বি-২ স্টিলথ, এফ-৩৫, এফ-১৫, এফ-১৬ ফ্যালকন যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি এমকিউ-৯ রিপার, হিমার্স (M142), টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। ইরানের হামলা থেকে বাঁচতে ব্যবহার করা হচ্ছে প্যাট্রিয়ট ও থাড সিস্টেম ক্ষেপণাস্ত্র। সেই সঙ্গে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিংকনকে মোতায়েন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির–এর তথ্য অনুযায়ী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো একটি বিমানবাহী রণতরী পরিচালনায় প্রতিদিন প্রায় ৬৫ লাখ ডলার খরচ হয়।’

তুরস্কের ‘আনাদোলু সংবাদ সংস্থা’র তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’র প্রথম ২৪ ঘণ্টায় আমেরিকার প্রায় ৭৭ কোটি ৯০ লাখ ডলার খরচ হয়েছে। অভিযানের আগে যুদ্ধবিমান ও নৌবহর মোতায়েনসহ প্রস্তুতিমূলক খরচ হয়েছে আরও প্রায় ৬৩ কোটি ডলার। আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ‘কস্ট অব ওয়ার’ প্রতিবেদন অনুযায়ী, ‘২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইজরায়েলকে প্রায় ২ হাজার ১৭০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। ইজরায়েলকে সহায়তা দিতে গিয়ে মার্কিন করদাতাদের অতিরিক্ত ৯৬৫ কোটি থেকে ১,২০৭ কোটি ডলার ব্যয় হয়েছে।’ প্রতিদিন ৭৭ কোটি ডলার খরচ করে আমেরিকা কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে, সেই প্রশ্নও উঠেছে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এসআইআরের প্রতিবাদে ধর্নায় বসতে ধর্মতলায় পৌঁছলেন মমতা

শিবরাত্রিতে করুন এই কাজ, লক্ষ্মীর ভাণ্ডার কখনও খালি হবে না

‘ভোলেনাথ, বাবাকে মদ্যপানের থেকে দূরে রাখো’, ৯ বছরের শিশুকন্যার প্রার্থনা চোখে জল আনবে

প্রেম দিবসেই ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা, ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলেন ৪০ জন

বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে আচমকা হানা পুলিশের! যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন

ইউনূস জমানায় ১৮ মাসে খুন ৬ সাংবাদিক, চাকরি হারিয়েছেন ১৮৯ জন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ