এই মুহূর্তে

বাবার আউট না মানতে পেরে হতাশায় একী করলেন ছেলে!

নিজস্ব প্রতিনিধি: না বাবা এত দ্রুত আউট হয়েছে, এটা কিছুতেই মানতে পারছেন না ছেলে। এটা যেন তার কাছে একটা জিদ। কী আর করা যাবে, শিশু মন যে বাস্তবকে সহজে মেনে নিতে পারে না। দুবাইয়ের মাঠে এমনটাই দেখা গেল।

মুম্বইয়ের বিরুদ্ধে এবি ডি ভিলিয়ার্স আউট হতেই যেন হতাশাতে ফেটে পড়লেন গ্যালারিতে উপস্থিত থাকা জুনিয়র ডি ভিলিয়ার্স। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে সামনে থাকা চেয়ারগুলিতে ঘুষি মারতে থাকে সে। এই কাজটি করতে গিয়ে হাতে আঘাত পায় এবিডি-র পুত্র। এরপর পাশে থাকা ডি ভিলিয়ার্সের স্ত্রী হতাশ ছেলেকে শান্ত করেন।

রবিবাসরীয় সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বই-বেঙ্গালুরু ম্যাচ দেখার জন্য সন্তানদের নিয়ে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়কের স্ত্রী। ডি ভিলিয়ার্স ব্যাট হাতে মাঠে নামার সময় পরিবারের সকলে তাঁকে হাততালি দিয়ে স্বাগত জানান।

সকলেই আশা করেছিলেন এই ম্যাচে এবিডি-র ব্যাট থেকে বড় একটা ইনিংস দেখতে। কিন্তু ৬ বলে মাত্র ১১ রান করে বুমরাহর বলে প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি। যেটা একবারেই মেনে নিতে পারেনি জুনিয়ার ডি ভিলিয়ার্স। তাই ভীষণভাবে মেজাজ হারান তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচে পাকিস্তানকে বধ করে সিরিজ জয় বাংলাদেশের

কে নরি কন্ট্রাক্টর? যাঁকে সম্মান জানাতে গিয়ে মঞ্চেই কেঁদে ফেললেন সুনীল গাভাস্কার

ভারতের স্বপ্ন ভেঙেছেন দু’বার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক ক্রিকেটারের

বিয়ের পর প্রথম প্রকাশ্যে কুলদীপ-বংশিকা, সিঁদুরে রাঙা নববধূকে দেখে মুগ্ধ নেটপাড়া

বিশ্বকাপ জিতেই কয়েক কোটির ফেরারি কিনলেন হার্দিক, সফরসঙ্গী কে জানেন?

‘ভাগ্যের সহায়তায় খেলছে বৈভব, এবার..’, সতর্ক করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ