টি-২০ বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলা হতে পারে রশিদ, নবিদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল রশিদ খানদের টি-২০ বিশ্বকাপে খেলা। আইসিসি-র এই মেগা টুর্নামেন্ট থেকে হয়তো ছেঁটে ফেলা হতে পারে আফগানিস্তান। আর এর মূল কারণ হল তালিবানি শাসন।

বিশ্বকাপে রশিদ খান, মহম্মদ নবিরা আফগানিস্তানের পতাকায় নামতে চাইলে কোনও সমস্যা নেই। কিন্তু যদি সেটা না করে তালিবানদের পতাকা ব্যবহার করে খেলতে চাইলে টুর্নামেন্ট থেকে ছেঁটে ফেলা হতে পারে আফগান ক্রিকেট দলকে।

সম্প্রতি আফগান ক্রিকেট বোর্ডের মাথার ওপর থাকা হামিদ শিনওয়ারিকে সরিয়ে দিয়েছে তালিবানরা। পরিবর্তে তারা নিজেদের ঘনিষ্ঠ নাসিব জাদরানের হাতে দায়িত্ব তুলে দিয়েছে। সেই সঙ্গে এই কট্টর মৌলবাদী সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আফগান ক্রিকেটের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। সেখান থেকেই বোঝা যাচ্ছে যে, আসন্ন টি-২০ বিশ্বকাপে রশিদ, নবিদের তালিবানি পতাকাতেই নামতে হবে। কারণ, আন্তর্জাতিক মঞ্চে প্রচার পাওয়ার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে না তালিবানরা।

২২ গজে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ শুরু হতে আর একমাসও বাকি নেই। আইসিসি-র নিয়ম আনুযায়ী প্রতিটি অংশগ্রহণকারী দেশকেই জাতীয় পতাকার রেপলিকা জমা দিতে হয়। অন্যান্য বেশিরভাগ দেশগুলি এই কাজ সেরে ফেললেও আফগানিস্তান কিছুই জানায়নি। তাই বিষয়টা নিয়ে ভীষণভাবে চিন্তায় রয়েছে আইসিসি। কারণ, তালিবানদের পতাকা নিয়ে আফগানদের বিশ্বকাপে কোনওভাবেই নামার অনুমতি দিতে পারবে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ