‘আমি তোমার ‘চোখের জল’ মনে রাখব…’, বিরাটের অবসরে অনুষ্কার আবেঘন পোস্ট

কোন না কোনোভাব, আমি সবসময় কল্পনা করতাম যে তুমি সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনায় শিলমোহর! ‘বিরাট’ যুগের অবসান। ১৪ বছরের টেস্ট সিরিজ থেকে বিদায় নিলেন দেশের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান বিরাট কোহলি। সোমবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে টেস্ট ম্যাচ সিরিজ থেকে অবসরের ঘোষণা করেন তিনি। এর আগে T20 ফরম্যাট থেকে অবসর ঘোষণা করে ছিলেন তিনি। এখন শুধুমাত্র ওয়ানডে ম্যাচ খেলবেন তিনি। বুধবার রোহিত শর্মাও টেস্ট থেকে অবসরের ঘোষণা করেছিলেন। তার ধাক্কা কাটতে না কাটতেই বিরাটের অবসরের সিদ্ধান্ত ভক্তমহলকে উদ্বিগ্ন করেছে। আর একই সঙ্গে রোহিত-বিরাটের অবসর ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছেও বড় ধাক্কা। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার কয়েক ঘন্টা পরেই স্বামীর জন্য একটি আবেগঘন পোস্ট শেয়ার করলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।

 

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

তিনি ইনস্টাগ্রামে বিরাটের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে লিখলেন, “তারা রেকর্ড এবং মাইলফলক নিয়ে কথা বলবে। কিন্তু আমি তোমার কখনও না দেখানো অশ্রু, কেউ না দেখা যুদ্ধ এবং খেলার এই ফর্ম্যাটে তুমি যে অটল ভালোবাসা দিয়েছিলে তা মনে রাখব। আমি জানি এই সবকিছু তোমার কাছ থেকে কতটা কেড়ে নিয়েছে। প্রতিটি টেস্ট সিরিজের পরে, তুমি একটু জ্ঞানী, অনেকটা নম্র হয়ে ফিরেছিলে এবং তোমাকে এই সবকিছুর মধ্য দিয়ে বিকশিত হতে দেখা আমার জন্য একটি সৌভাগ্যের বিষয়। আমি সবসময় কল্পনা করতাম যে তুমি সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে। কিন্তু তুমি সবসময় তোমার হৃদয়ের কথা শুনেছ, তাই আমি শুধু আমার ভালবাসা জানাতে চাই, তুমি এই বিদায়ের প্রতিটি অংশ অর্জন করেছ।”

আরও পড়ুনঃ বিরাট যুগের অবসান, টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা কোহলির 

অর্থাৎ অনুষ্কা আবারও বুঝিয়ে দিলেন যে, তিনি সবসময় স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন। তার সমস্ত সিদ্ধান্তকে সম্মান দিয়েছেন। বুঝিয়ে দিলেন, মাঠের ভিতরে এবং বাইরে উভয় জায়গাতেই বিরাটের জন্যে তাঁর ভালোবাসা অমলিন। সত্যই তিনি বিরাটের অর্ধাঙ্গিনী। অনুষ্কা ধারাবাহিকভাবে বিরাটের পাশে দাঁড়িয়েছেন, তার ক্রিকেট যাত্রা জুড়ে তাঁকে সমর্থন করেছেন। ম্যাচ চলাকালীন স্ট্যান্ড থেকে উল্লাস করে হোক বা সোশ্যাল মিডিয়ায় আন্তরিক বার্তা পোস্ট করে হোক, তিনি সবসময় স্বামীকে সাপোর্ট করে চলেছেন।আন্তর্জাতিক সফর এবং বড় টুর্নামেন্টের সময়ও এই অভিনেত্রী প্রায়শই বিরাটের সঙ্গে ভ্রমণ করেন। প্রসঙ্গত, টেস্ট ইতিহাসে বিরাট ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। বিরাট ৬৮টি টেস্ট ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন যার মধ্যে দল ৪০টিতে জিতেছিল। কোহলি যখন অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন ভারতীয় দল সপ্তমস্থানে ছিল। কিন্তু নিজের এবং তার সহকর্মী খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের ফলে, কোহলি বিশ্বের এক নম্বর স্থানে পৌঁছে যান। মোট ১২৩ টি টেস্ট ম্যাচে ৯,২৩০ রান করেছেন কোহলি। গড় ৪৬.৮। তার মধ্যে শতরান ৩০ টি, অর্ধশতরান ৩১ টি।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু