মারকানায় বিশৃঙ্খলার ঘটনায় জরিমানা ব্রাজিল-আর্জেন্টিনাকে

Share:

নিজস্ব প্রতিনিধি : মারাকানায় বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যে ম্যাচে চরম বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছিল। দুই পক্ষের মধ্যে মারামারি হয়। তদন্ত শুরু করে ফিফা। শেষ পর্যন্ত শাস্তি ঘোষণা করল বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা। আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দেশের ফেডারেশনকেই জরিমানা করা হয়েছে।

সংবাদ সংস্থা এপির তরফে জানানো হয়েছে, মারকানার এই ঘটনায় ব্রাজিল ফুটবল ফেডারেশনকে ৫০ হাজার টাকা সুইস ফ্রাঁ ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ২০ হাজার টাকা সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। স্টেডিয়ামের আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় বেশি শাস্তি দেওয়া হয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে। আর্জেন্টিনার বিরুদ্ধে স্টেডিয়ামে ও তার আশেপাশের অঞ্চলে শঙ্খলা ঘাটতির অভিযোগ উঠেছে।

গত বছর ২১ নভেম্বর মারাকানায় বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামে আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলার সময় ব্রাজিলের ফুটবল সমর্থকরা চিৎকার করতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্রমশই স্টেডিয়ামের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আর্জেন্টাইন সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে চেয়ার ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় ব্রাজিল পুলিশকে। এই ঘটনায় ২৭ মিনিট খেলা শুরু হতে দেরি হয়। আর্জেন্টিনার নাগরিকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যান লিওনেল মেসি। কয়েকজন খেলোয়াড় গ্যালারির সামনে গিয়ে মারামারি বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। গোটা ঘটনায় নিন্দায় সরব হয়েছিল ফুটবল বিশ্ব। তদন্ত শুরু করে ফিফা। তাতে দুই দলের ফেডারেশনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে।

এদিকে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের জন্য অন্য দুই ম্যাচে ইকুয়েডর ও উরুগুয়ে সমর্থকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেন আর্জেন্টিনার সমর্থকরা। এই ঘটনায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়।

ফুটপাত মানুষের, দখলদারি বরদাস্ত নয়! বারাসত KNC রোডে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

হাড়হিম ঘটনা! দাঁয়ের কোপে প্রৌঢ়ের ডানহাত কেটে দিলেন তৃণমূল নেতা, শোরগোল মালদহে

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের