অস্ট্রেলিয়ান ওপেন জয়ের আনন্দে কান্নায় ভেঙে পড়লেন সাবালেঙ্কা

শনিবার অস্ট্রেলিয়ান ওপেনে প্রতিপক্ষ অ্যালিনা রিবাকিনাকে হারিয়ে জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন বেলারুশ কন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মেলবোর্ন: বার বার সেমিফাইনাল থেকেই ছিটকে যেতে হয়েছে। গ্র্যান্ড স্লাম ফাইনালে ওঠার স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। কিন্তু এবার অস্ট্রেলিয়ান ওপেনে জীবনে শুধু প্রথমবারের মতো ফাইনালে ওঠেননি। শিরোপাও জিতেছেন। আর জীবনের সেই সোনার মুহুর্তে চোখের জল ধরে রাখতে পারলেন না অস্ট্রেলিয়ান ওপেনের নতুন চ্যাম্পিয়ান। আনন্দে কেঁদেই ফেললেন বেলারুশ কন্যা আরিনা সাবালেঙ্কা। আর ছাত্রীকে কাঁদতে দেখে নিজেকে ধরে রাখতে পারেননি তাঁর কোচও। তোয়ালে দিয়ে চোখ ঢেকে ফেললেন। বেশ কয়েকবার তোয়ালে ঘষতেও দেখা গেল। শনিবার এমন ঘটনার সাক্ষী থাকলেন মেলবোর্ন পার্কের রড লেভার এরিনায় হাজির থাকা দর্শকরা। তাঁরাও এমন দৃশ্য দেখে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়লেন।

ছোট বেলা বাবার সঙ্গে গাড়িতে চেপে ঘুরতে বেরিয়ে আচমকাই রাস্তার পাশে থাকা টেনিস কোর্টের দিকে চোখ গিয়েছিল কিশোরী সাবালেঙ্কার। জোর করেই বাবাকে রাজি করিয়ে টেনিস শেখা শুরু করেছিলেন। প্রথমে কেউ ভাবতেও পারেননি আচমকা টেনিসের প্রেমে পড়া কিশোরীই একদিন দাপিয়ে বেড়াবে কোর্ট। ২০১৭ সাল পর্যন্ত সে ভাবে কেউ চিনতও না সাবালেঙ্কাকে। কিন্তু দেশের হয়ে ফেড কাপ দলের হয়ে সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রচারের আলোতে আসেন। চারটি ডব্লিউটিএ প্রতিযোগিতার মধ্যে তিনটির ফাইনালে উঠে সাড়া ফেলে দেন। এর আগে একবার উইম্বলডনে এবং দু’বার ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন। কিন্তু ফাইনালে খেলাসর স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল।

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে সেই স্বপ্ন পূরণ হয়েছে। খেতাব জয়ের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন অ্যালিনা রিবাকিনা। কিন্তু প্রথম সেট হেরেও দুর্দান্তভাবে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফিরে আসেন। তার পরে তৃতীয় সেটেও প্রতিপক্ষকে দুরমুশ করেন। জয় পাওয়ার পরে হাতের র‍্যাকেট ছুঁড়ে ফেলে আনন্দে কোর্টেই শুয়ে পড়েন। তার পরেই কান্নায় ভেঙে পড়েন। অভিনন্দন জানাতে এসে সাবালেঙ্কার চোখে জল দেখে থমকে দাঁড়ান রিবাকিনাও। শেষ পর্যন্ত জয়ী প্রার্থীকে জড়িয়ে অভিনন্দন জানান তিনি। করতালি দিয়ে দুজনকে উষ্ণ অভিনন্দন জানান দর্শকরাও। 

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

চোর নয়, কৃষকের ৫ লক্ষ টাকা লুট করল ‘উইপোকা’, ভাইরাল ভিডিয়ো

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা