টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার, ভারতীয় দলে সুন্দর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপের ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। বৃষ্টির আশঙ্কায় আগেভাগে ব্যাট করে ভারতের উপরে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতেই লঙ্কা অধিনায়ক ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছন ক্রিকেট বিশেষষজ্ঞরা। টসের পরেই শুরু হয়েছে বৃষ্টি। বিদ্যু‍ৎও চমকাচ্ছে। ফলে পুরো পিচ ও মাঠ ঢেকে ফেলা হয়েছে। নির্ধারিত সময়ে  খেলা শুরু করা যায়নি।

ফাইনালে সব জল্পনার অবসান ঘটিয়ে অক্ষর পটেলের জায়গায় দলে নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। ফিরে এসেছেন বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজও। নজরকাড়া পারফরম্যান্স না করতে পারায় বাংলাদেশের বিরুদ্ধে দলে থাকা মহম্মদ সামিকে বাদ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা দলেও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। কাসুন রাজিথা, দিমুথ করুণারত্নেকে বাদ দেওয়া হয়েছে।

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার প্রথম একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিজ, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি’সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়ালালাগে,  দুষন হেমন্তা, প্রমোদ মধুশন ও মাথিশা পাথিরানা।

এশিয়া কাপের ফাইনালে এ নিয়ে ৯ বার মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। যদিও ফাইনালে ওঠার ক্ষেত্রে রোহিত শর্মার চেয়ে এগিয়ে দাসুন শানাকারা। এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কা মোট ১২ বার ফাইনালে উঠেছে। আর ভারত ফাইনালে উঠেছে ১০ বার। যদিও ট্রফি জয়ের ক্ষেত্রে এগিয়ে ভারত। এর আগে মোট ১৫ বার প্রতিযোগিতায় ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তান জিতেছে মাত্র ২ বার। আজ ফাইনালে জিতলেই ট্রফি জয়ের নিরিখে ভারতকে ছুঁয়ে ফেলবেন দাসুন শানাকারা।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়