শুটিংয়ে দেশকে সোনার পদক দিলেন মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে বুধবার দুরন্ত সূচনা করল ভারতের মহিলা শুটাররা। দলগত ২৫ মিটার পিস্তল ইভেন্টে দেশকে সোনা এনে দিলেন মনু ভাকের, এষা সিংহ ও রিদম সাংওয়ান। এ নিয়ে চলতি এশিয়ান গেমসে চতুর্থ সোনা পেল ভারত। শুধু দেশকে সোনাই নয়, রুপোও এনে দিয়েছেন মহিলা শুটাররা। মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসে রুপো জিতেছেন আশি চোক্সী, মানিনী কৌশিক ও সিফট কউর সামরা।

চলতি এশিয়ান গেমসে দেশকে প্রথম সোনার পদক এনে দিয়েছিলেন পুরুষ শুটাররা। গত ২৫ সেপ্টেম্বর ১০ মিটার রাইফেল ইভেন্টে দেশকে সোনা এনে দিয়েছিলেন দিব্যাংশ সিং পানওয়ার, ঐশ্বর্যপ্রতাপ সিং তোমর ও রুদ্রঙ্কেশ বালাসাহেব পাতিল। দ্বিতীয় সোনা এনে দিয়েছিলেন মহিলা ক্রিকেটাররা। মঙ্গলবার ৪১ বছর বাদে দেশকে সোনা এনে দিয়েছিলেন অশ্বারোহীরা।

বুধবার সকালে মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসে রুপো জিতেছেন আশি চোক্সী, মানিনী কৌশিক ও সিফট কউর সামরা।১৭৫৪ পয়েন্ট পদক জিতেছিলেন। তার খানিক বাদেই মহিলাদের দলগত ২৫ মিটার র‌্যাপিড পিস্তল ইভেন্টে ১৭৫৯ পয়েন্ট পেয়ে সোনা জেতেন মনু ভাকের, এষা সিংহ ও রিদম সাংওয়ান। ১৭৫৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছে চিন।

এখনও পর্যন্ত এশিয়ান গেমসে চারটি সোনা, চারটি রুপো এবং সাতটি ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের খেলোয়াড়রা। মোট ১৫টি পদক জিতে তালিকায় ষষ্ঠস্থানে রয়েছে ভারত। ৫৪টি সোনা-সহ ৯৮ পদক জিতে তালিকার শীর্ষে রয়েছে চিন।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি