আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইকে খেতাব জেতানো ব্যাটসম্যান

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি আইপিএলের মরশুম থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডেভন কনওয়ে। ডেভনের চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার কথা ছিল। কিন্তু চোটের কারণে আইপিএলের আর কোনও ম্যাচই খেলতে পারবেন না তিনি।

বৃহস্পতিবার এই বিষয়ে আইপিএলের তরফে একটি বিবৃতি পেশ করা হয়। আইপিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চোটের কারণে চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় ডেভন কনওয়ে খেলতে পারছেন না। ইতিমধ্যে আইপিএলের প্রথম ৬টি ম্যাচ খেলতে পারেননি কনওয়ে। এবার পুরো আইপিএল মরশুম থেকেই বাদ গেলেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। জানা গিয়েছে, ডেভন কনওয়ের বদলে চেন্নাই সুপার কিংস এবারের মরশুমে বাকি ম্যাচের জন্য ইংল্যান্ডের খেলোয়াড় রিচার্ড গ্লিসনকে নিয়েছে। ৫০ লাখ টাকা দিয়ে গ্লিসনকে কিনেছে চেন্নাই সুপার কিংস।

উল্লেখ্য, ডেভন চেন্নাই সুপার কিংসের হয়ে দুটি আইপিএলের মরশুম খেলেছে। ২০২৩ সালে আইপিএলের শিরোপা জিতাতে ডেভনের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। গত মরশুমে চেন্নাইয়ের হয়ে ২৩টি ম্যাচে ৯২৪ রান করেছিলেন ডেভন। এরমধ্যে ৯টি অর্ধশতরান রয়েছে। গত মরশুমে ডেভনের সর্বোচ্চ রান ছিল ৯২। ডেভনের বদলে যাকে চেন্নাই সুপার কিংস নিয়েছে, সেই রিচার্ড গ্লিসনের এখনও পর্যন্ত আইপিএলের একটি ম্যাচও খেলা হয়নি। টি ২০ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে ২০২২ সালে খেলেছিলেন গ্লিসন। এখনও পর্যন্ত টি ২০ ক্রিকেটে ১০১টি উইকেট রয়েছে ইংল্যান্ডের এই বোলারের।

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টলিউডে ধুন্ধুমার কাণ্ড, সকাল থেকেই কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক