এই মুহূর্তে

হায়দরাবাদকে উড়িয়ে প্লে-অফে পা রাখল চেন্নাই

নিজস্ব প্রতিনিধি: গত আইপিএলের আসর থেকে বিদায় নেওয়া প্রথম দল ছিল চেন্নাই সুপার কিংস। সেই জ্বালা হয়তো বৃহস্পতিবার মিটল ধোনি, জাদেজাদের। কারণ, চলতি আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফে পা রাখল সিএসকে। শারজায় লিগ টেবিলে সবার নীচে থাকা দল সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে উড়িয়ে দিল তিনবারের চ্যাম্পিয়নরা।

অনবদ্য বোলিং করে কেন উইলিয়ামসনদের মাত্র ১৩৪ রানে বেঁধে ফেললেন হ্যাজেলউড, ব্রাভোরা। অরেঞ্জ আর্মির হয়ে সর্বাধিক ৪৬ বলে ৪৪ রান করেন ঋদ্ধিমান সাহা। এছাড়া অভিষেক শর্মা (১৮), রশিদ খান (১৭) এবং আব্দুল সামাদ(১৮) ছাড়া আর কোনও ব্যাটসম্যানই সেইভাবে রান করতে পারেননি। গত ম্যাচে দুর্দান্ত খেলা জেসন রয় (২) পুরোপুরি ফ্লপ হয়ে যান। চেন্নাইয়ের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন অজি পেসার হ্যাজেলউড।

১৩৫ রান তাড়া করতে নেমে কখনওই সমস্যায় পড়তে হয়নি সিএসকে-কে। দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (৪৫) এবং ফাফ ডু প্লেসি (৪১) দুরন্ত শুরু করেন। মইন আলি করেন ১৭ রান। তবে সুরেশ রায়না মাত্র ২ রান করেই ফিরে যান। শেষ দিকে আম্বাতি রায়াডু (১৭) এবং ধোনি (১৪) জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন। ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় চেন্নাই। দুরন্ত ছক্কা মেরে ফিনিশ করেন মাহি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, কী বলল ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন?

কোচ হিসেবে প্রথমবার ট্রফি জয়ের মুখে ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়

লন্ডনের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন বিরাট-অনুষ্কার, বিদেশেই পাকাপাকি থাকবেন?

মহবশ অতীত, ‘বিগবস’-খ্যাত শেফালি বাগ্গার সঙ্গে রোমান্টিক ডেটে চহল, ফের প্রেমে পড়লেন ক্রিকেটার?

বাংলাদেশকে ধোঁকা! টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের

খেলা শেষের আগে ভারতের সিরজ জয় নিশ্চিত করতে কামাখ্যা মন্দিরে পুজো কোচ গম্ভীরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ