লিটনদের কুমিল্লাকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিপিএলের খেতাব জয়ের হ্যাটট্রিক অধরাই থেকে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। শুক্রবার ফাইনালে তামিম ইকবালের ফরচুন বরিশালের কাছে উইকেটে হেরে গেলেন লিটন দাসরা। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছিল কুমিল্লা। ৬ বল বাকি থাকতে হাতে ছয় উইকেট নিয়ে জিতে যান তামিমরা।    

এদিন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে কুমিল্লাকে ব্যাট করতে পাঠান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ৪ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন সুনীল। সেই ধাক্কা সামাল দিতে পারেননি তাওহিদ হৃদয়। ১০ বলে ১৫ রান করে জেমন ফুলারের বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। কুমিল্লার অধিনায়ক লিটন দাস ১২ বলে ১৬ রান করে ফেরেন। জনসন চার্লস করেন ১৫। ৬২ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে কুমিল্লা। এর পরে মাহিদুল হাসান প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। ৩৫ বলে ৩৮ রান করেন তিনি। তাড়াহুড়ো করতে গিয়ে রানআউটের শিকার হন মঈন আলি (৩)। শেষ দিকে নেমে ঝোড়ো ইনিংস খেলেন আন্দ্রে রাসেল (১৪ বলে ২৭)। জাকের আলি ২৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই ঝড় তোলে ফরচুন বরিশালের দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান তামিল ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। কুমিল্লার বোলারদের বেধড়ক পেটাতে থাকেন দুজনে। শেষ পর্যন্ত অষ্টম ওভারে বল করতে এসে বিধ্বংসী তামিমকে থামান মঈন আলি। আউট হওয়ার আগে ২৬ বলে ৩৯ রান করেন তামিম। নিজের পরের ওভারে মিরাজকেও (২৯) সাজঘরের পথ দেখান মঈন। কিন্তু তাতে ফরচুন বরিশালকে খুব একটা চাপে ফেলা যায়নি। কাইল মায়ার্স ও মুশফিকুর রহিম তৃতীয় উইকেটে জুটি বেঁধে কুমিল্লার বোলারদের কাছে বাধার প্রাচীর হয়ে দাঁড়ান। দুজনে জুটি বেঁধে ৫৯ রান যোগ করেন। যখন মনে হচ্ছিল বরিশাল সহজ জয় পেতে চলেছে তখনই সপ্তদশ ওভারে বল করতে এসে জোড়া ধাক্কা দেন মুস্তাফিজুর রহমান। তৃতীয় বলে কাইল মায়ার্স (৪৬) এবং শেষ বলে মুশফিককে (১৩) ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত জুটি বেঁধে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মাহমুদুল্লাহ (অপরাজিত ৭) ও ডেভিড মিলার (আপরাজিত ৮)।

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!