ঘরের মাঠে ২৫ বছর বাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল ক্যারিবীয়রা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দীর্ঘ ২৫ বছর বাদে ঘরের মাঠে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। আর ওই সিরিজ জয়ে বিশেষ ভূমিকা নিয়েছেন ২১ বছর বয়সী ক্যারিবীয় পেসার ম্যাথু ফর্ডে। ২৯ রানে তিন উইকেট নিয়েছেন।

সিরিজের প্রথম ম্যাচে জয়ী হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে জিতে সমতা ফিরিয়েছিল ইংল্যান্ড। শনিবার ব্রিজটাউনে সিরিজের ফয়সালার ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা যায়নি। ফলে ম্যাচের ওভার কমিয়ে প্রথমে ৪৩ করা হয়। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। খেলা শুরুর পরে ফের বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচ কমিয়ে ৪০ ওভারের করা হয়। শুরুতেই জোড়া ধাক্কা খায় ইংল্যান্ড। দ্রুত ফিরে যান ফিল সল্ট (৪) ও জ্যাক ক্রলি (০)। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান উইল জ্যাকস ও বেন ডাকেট। জ্যাকস (১৭) ফিরে যাওয়ার পরেই আচমকা ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। শূন্য রানে সাজঘরে ফেরেন হ্যারি ব্রুক ও জস বাটলার। একমাত্র বুক চিতিয়ে লড়াই করেছেন বেন ডাকেট (৭১) ও লিয়াম লিভিংস্টোন (৪৫)। শেষ পর্যন্ত ৪০ ওভারে ৯ উইকেটে ২০৬ রান তোলে ইংল্যান্ড।  

ফের বৃষ্টি নামায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৪ ওভারে ১৮৮ রান। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ক্যারিবীয়রা। ব্র্যান্ডন কিং-কে (১) ফিরিয়ে দেন গ্যাস আটকিনসন। সেই ধাক্কা সামলে ওঠেন আলিক আথনাজে ও কিয়াসে কার্টি। দুজনে জুটি বেঁধে ৭৬ রান যোগ করেন। আথানাজেকে (৪৫) ফেরান আটকিনসন। ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ (১৫) এবং সিমরান হেইটমার (১২) বড় রানের ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত রোমারিও শেফার্ড এবং ম্যাথু ফর্ডে ১৪ বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের