চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাকিবকে হঠিয়ে তিন ফরম্যাটেই টাইগারদের অধিনায়ক শান্ত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাকিব আল হাসানের জমানার অবসান। তাঁর জায়গায় টেস্ট, একদিন এবং টি টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব সামলাবেন নাজমুল হোসেন শান্ত। আজ সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। অধিনায়কের পাশাপাশি প্রধান নির্বাচকের দায়িত্বেও নতুন মুখ আনা হয়েছে। মিনহাজহুল আবেদিন নান্নুর জায়গায় প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন টাইগার অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

গত কয়েক বছর ধরে বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছিলেন সাকিব আল হাসান। কিন্তু তাঁর অধিনায়কত্ব নিয়ে টাইগারদের মধ্যেই ব্যাপক ক্ষোভ ছিল। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মদতে দল গঠন নিয়ে লাগাতার নোংরামি চালিয়ে যাচ্ছিলেন তিনি। গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপ ক্রিকেট চলাকালীনই সাকিবের বিরুদ্ধে বিদ্রোহ করেন বাংলাদেশ জাতীয় দলের সাত সিনিয়র ক্রিকেটার। ওই বিদ্রোহ সামাল দিতে ঢাকা থেকে মুম্বইতে ছুটতে হয়েছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন-সহ বিসিবির পরিচালনা পর্ষদের সদস্যদের। বিশ্বকাপের পরেই সাকিবকে অধিনায়কের দায়িত্ব থেকে গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হবে এমন আশ্বাস দিয়েই বিদ্রোহ ধামাচাপা দেন তাঁরা।

এদিন বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে সাকিবকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছন পরিচালনা পর্ষদের সব সদস্য। তবে টেস্ট, একদিন ও টি টোয়েন্টি-তিন ফরম্যাটের জন্য আলাদা অধিনায়ক নিয়োগ করা হবে কিনা তা নিয়ে খানিকটা মতানৈক্য দেখা দেয়। শেষ পর্যন্ত জাতীয় দলের অন্যতম ব্যাটার নাজমুল হোসেন শান্তের কাঁধেই তিন ফরম্যাটের অধিনায়কত্ব সঁপে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এর মধ্য দিয়েই সাকিব জমানার অবসান ঘটল। বিশ্বকাপের মাঝপথে চোটের অছিলায় সরে দাঁড়িয়েছিলেন সাকিব। তার জায়গায় ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন নাজমুল। এমনকি সাকিবের অনুপস্থিতিতে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও অধিনায়কত্ব করেন তিনি। 

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ