টি ২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে উন্মাদনা নতুন কিছু বিষয় নয়। চলতি বছর টি ২০ বিশ্বকাপ শুরু হতে তিন মাসেরও বেশি সময় বাকি। কিন্তু এখন থেকেই ম্যাচের টিকিট জোগান দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। স্টেডিয়ামে যত দর্শকাসন রয়েছে, তার থেকে দুশো গুণ বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে আইসিসি।

চলতি বছর পয়লা জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি ২০ বিশ্বকাপের আসর। আগামী ৯ জুন নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হবে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ। আইসিসির তরফে জানানো হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচে টিকিটের চাহিদা সবচেযে বেশি। স্টেডিয়ামে দর্শকাসনের সংখ্যা যেখানে ৩৪ হাজার, সেখানে তার থেকে প্রায় ২০০ গুণ বেশি আবেদন জমা পড়েছে। নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তিনটি ক্যাটাগরির টিকিট ছেড়েছিল আইসিসি। স্ট্যান্ডার্ড ক্যাটাগরির টিকিটের দাম ধরা হয়েছে ১৭৯ মার্কিন ডলার অর্থাৎ ১৯ হাজার ২০০ টাকা, স্ট্যান্ডার্ড প্লাস ক্যাটাগরি টিকিটের দাম ধরা হয়েছে ৩২ হাজার ৯০০ টাকা ও প্রিমিয়ার টিকিটের দাম ধরা হয়েছে ৪৩ হাজার ৯০০ টাকা।

উ্ল্লেখ্য, এবার পাবলিক ব্যালটের মাধ্যমে অগ্রিম টিকিটের ব্যবস্থা করেছিল আইসিসি। সেখানে ১৬১টি দেশের ৩০ লাখ মানুষ আবেদন করেছেন। গত বৃহস্পতিবার ছিল বিশ্বকাপের টিকিট কাটার শেষ দিন। ইতিমধ্যে ১৬টি ম্যাচের মধ্যে ৯টি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল