এই মুহূর্তে

BPL: রাজশাহীকে হারিয়ে মাঠেই প্রয়াত কোচকে গুরুদক্ষিণা ঢাকা ক্যাপিটালসের

নিজস্ব প্রতিনিধি: বিপিএল-এর শুরুতেই হঠাত করে মাঠে লুটিয়ে পড়েন  ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি। ম্যাচ শুরুর ২০ মিনিট আগে দুই দলের ক্রিকেটাররা মাঠে ওয়ার্ম আপ করছিলেন। তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। হার্ট অ্যাটাকে প্রয়াত হন  ঢাকার সহকারী কোচ। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১০ বলের ক্যামিওতে জিতে প্রয়াত কোচকে গুরুদক্ষিনা দিয়েছে ঢাকা ক্যাপিটালস।  ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইমাদ ওয়াসিম।

কোচের প্রয়াণে স্বাভাবিক ভাবেই মাঠ জুড়ে নেমে আসে শোকের ছায়া। তবুও হয় খেলা। সাব্বির রহমানের ১০ বলে ২১ রানের ক্যামিওতে ঢাকা ক্যাপিটালস রাজশাহীকে হারিয়েছে ৫ উইকেটে। ১৩৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে  নামে ঢাকা।  শুরুতেই সাইফ হাসানকে হারায়। মাত্র ১ রান করে তানজিম হাসানের বলে বোল্ড হন সাইফ। তারপর বাঁহাতি ব্যাটসম্যান আবদুল্লাহ আল মামুন ও ওপেনার উসমান খান  ৩৭ রানের জুটি গড়েন। তবে উসমানকে ফেরান বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজ।   উসমান করেছেন ১৮ রান। ৩৯ বলে ৪৫ রান করেন মামুন। তাঁকেও ফেরান নেওয়াজ।   রান কম থাকায় ঢাকার কাছে জয় খুব একটা কঠিন ছিল না। শামীম হোসেন ও সাব্বির  এই দুজনে ১৮ বলে ৩৬ রানের জুটিতে  জেতে ঢাকা।

সকালে অনুশীলনে হাজির হয়েছিলেন ক্রিকেটাররা। হাজির ছিলেন কোচিং স্টাফরাও। সেখানেই আচমকাই মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় কোচ মেহবুব আলি জাকিকে। সঙ্গে সঙ্গে সকলেই ছুটে আসেন সেখানে। মাঠের মধ্যেই তাঁকে সিপিআর দিতে দেখা গিয়েছে। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে তাকে সিলেটের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু শেষরক্ষা হয়নি।  দেশের ক্রিকেটে পরিচিত মুখ মেহবুব আলি। বিশেষ করে পেস বোলিং কোচ হিসেবে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। তাসকিন আহমেদের অ্যাকশনের সমস্যা শোধরানো থেকে শুরু করে দেশের অনেক পেসারের সঙ্গে কাজ করেছেন তিনি। রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে  নামে ঢাকা ক্যাপিটালস। মেহবুবের অসুস্থার মধ্যেই মাঠে  নামে তাঁর দলের ছেলেরা। শেষে ম্যাচ জিতে কোচকে শ্রদ্ধা জানিয়েছে তারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাদ যাবেন অক্ষর? রায়পুরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

টি টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে গেলেন কিউই পেসার

ছোটদের বিশ্বকাপে স্কটল্যান্ডকে ছিটকে দিতে ম্যাচ গড়াপেটা পাকিস্তানের!

সূর্যকুমার যাদবের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানি মামলা দায়েরের হুঁশিয়ারি বাঙালি অভিনেত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ফাইনালিস্টদের নাম জানিয়ে দিলেন মাইকেল ক্লার্ক

‘শত্রু’ ভারতের সঙ্গে সমস্ত ক্রীড়া সম্পর্ক ছেদ করার দাবি বাংলাদেশ বোর্ড সভাপতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ