ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবার ঠিক বিপরীতমুখী। ক্রিজে ব্যাট হাতে বাবা ছিলেন ধীর-স্থিতধী। ঠান্ডা মাথায় ব্যাট করার সুবাদে ‘মিস্টার ডিপেন্ডবল’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। আর তাঁর ছেলে অন্বয় বাবার বিপরীতমুখী। ব্যাট হাতে ক্রিজে নেমেই কার্যত খুনে মেজাজে প্রতিপক্ষের বোলারদের বিরুদ্ধে নির্দয়ভাবে ব্যাটিং করছেন। ফের একবার ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেললেন রাহুল দ্রাবিড় পুত্র। সোমবার (১২ অক্টোবর) বিনু মাঁকড় ট্রফিতে দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৪১ বলে ৮৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেললেন ১৭ বছরের অন্বয়।

বিনু মাঁকড় ট্রফিতে কর্নাটকের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্বের গুরুদায়িত্ব সামলাচ্ছেন অন্বয় দ্রাবিড়। এদিন দিল্লির বোলারদের আক্রমণ নির্বিষ করে ক্রিজের চারিদিকে শট খেলতে থাকেন তিনি। দ্রাবিড় পুত্রের হাতে বেধড়ক ঠ্যাঙানি খেয়ে লাইন-লেংথ হারান দিল্লির বোলাররা। ৫টি গগনচুম্বী ছক্কা ছাড়াও সাতটি চারে সাজানো ছিল অন্বয়ের বিধ্বংসী ইনিংস। স্ট্রাইক রেট ছিল ২০৭ দশমিক ৩২। গত সপ্তাহেই বিনু মাঁকড় ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে তাণ্ডব চালাতে দেখা গিয়েছিল দ্রাবিড় পুত্রকে। ৬২ বলে ১০৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন।

এদিন দিল্লির বিরুদ্ধেঙ প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে চার উইকেট হারিয়ে ৪১৮ রানের ইনিংস গড়ে কর্নাটক। ওপেন করতে নেমে ধ্রুব কৃষ্ণা ৫১ বলে ১০৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। তার পরে অধিনায়ক অন্বয় ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৪১৯ রান তাড়া করতে নেমে মাত্র ২২০ রানেই গুটিয়ে যায় দিল্লির ইনিংস। ফলে ১৯৮ রানে জয় হাসিল করে কর্নাটক।

 

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭