টেস্ট ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন মইন আলি

দেশের হয়ে সাদা জার্সির পরিধান করে আর কোনওদিনও মাঠে নামবেন না তিনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এমনটা হবে সেটা কেউই বুঝতে পারেননি। হঠাৎ টেস্ট ক্রিকেটকে আলবিদা জানালেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি। দেশের হয়ে সাদা জার্সির পরিধান করে আর কোনওদিনও মাঠে নামবেন না তিনি। জানা গিয়েছে, সোমবার এই বিষয়টি ঘোষণা করেছেন এই ইংরেজ ক্রিকেটার। যদিও এখনও পর্যন্ত কোনওরকমের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

তবে টেস্ট ক্রিকেট থেকে সরে গেলেও, সীমিত ওভারের ক্রিকেটে খেলে যাবেন মইন। ওডিআই এবং টি-২০-তে দেশের হয়ে এখনও বছর দু’য়েক খেলতে চান এই ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।

এই মুহূর্তে আমিরশাহির মাটিতে আইপিএল খেলছেন মইন। সেখানে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতিনিধিত্ব করছেন এই ইংরেজ ক্রিকেটার। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগটি শেষ হলে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। তখন ইংল্যান্ড শিবিরে যোগ দেবেন তিনি।

ইংরেজদের হয়ে এখনও পর্যন্ত ৬৪টি টেস্টে অংশ নিয়েছেন মইন আলি। সেখানে তাঁর ব্যাট থেকে এসেছে ২,৯১৪ রান। যার মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি এবং ১৪টি অর্ধশত রান। এছাড়া ঝুলিতে রয়েছে ১৯৫টি উইকেটও।

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে ব্যাটসম্যানকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়